Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পের কলমের এক খোঁচায় জনশূন্য হয়ে পড়লো শহর

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ২২:৩৫
ট্রাম্পের কলমের এক খোঁচায় জনশূন্য হয়ে পড়লো শহর

ফ্লোরিডার হাইতিয়ান ইমিগ্রান্ট অধ্যুষিত শহর এখন পরিণত হয়েছে এক ভূতুরে নগরীতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী কলমের এক খোঁচায় (নির্বাহী আদেশ) আমেরিকার একটি শহর জনশূন্য হয়ে পড়লো। উধাও হয়ে গেলো ইমিগ্রেশন কমিউনিটি। জনশূন্য হয়ে পড়লো দক্ষিন ফ্লোরিডার হাইতিয়ান ইমিগ্রান্ট অধ্যুষিত শহর। পরিণত হলো ভূতুরে নগরীতে। ক্যারিবিয়ান দেশটিতে রাজনৈতিক সহিংসতা ও মানবতাবিরোধী হত্যাযজ্ঞের কারনে লাখ লাখ হাইতিয়ান আশ্রয় নিয়েছিল যুক্তরাষ্ট্রে। পেয়েছিল ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস’ (টিপিএস) বা সাময়িক সুরক্ষা মর্যাদা। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৫ আগষ্ট এক কলমের খোঁচায় তা বাতিল করে দেয়। এতে ইমিগ্রান্ট হাইতিয়ান নাগরিকদের জীবনে নেমে আসে অন্ধকার। মানবাধিকার গ্রুপগুলো সোচ্চার প্রতিবাদ জানালেও কাজ হয়নি। আদালেতে ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে মামলাও হয়েছে।
মায়ামির 'লিটল হাইতি' এলাকা হা্ইতি ইমিগ্রান্ট অধ্যুষিত একটি শহর বা এলাকা। এটি দক্ষিণ ফ্লোরিডার বৃহত্তর হাইতিয়ান সম্প্রদায়ের অংশ, যারা সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিলের ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। গ্রেফতার কিংবা ডিপোর্টেশনের ভয়ে অধিকাংশ গা ঢাকা দিয়েছে।

ডেনিস, যিনি মায়ামির 'লিটল হাইতি' এলাকার এক অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব। তিনি ইউএসএ টুডে—কে বলেছেন, ১৯৭০—এর দশক থেকে স্বৈরশাসক ও রাজনৈতিক অস্থিরতার হাত থেকে পালিয়ে আসা হাইতিয়ানদের জন্য এই এলাকাটি একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে। ২০১০ সালের হাইতির ভূমিকম্প, ২০২১ সালে রাষ্ট্রপতির হত্যাকাণ্ড এবং গ্যাং এর লড়াইয়ের মুখে হাইতি সরকারের পতনের পর লাখো মানুষ এখানে চলে আসে। এলাকাটি আমেরিকার বৃহত্তম হাইতিয়ান প্রবাসীদের ঐতিহাসিক কেন্দ্র হিসেবে গড়ে উঠে।

কিন্তু ৫ আগস্ট ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে হাইতিয়ান অভিবাসীদের জন্য সাময়িক সুরক্ষা সুবিধা (টিপিএস) বাতিল করার পর থেকে এলাকাটিতে এক ভুতুড়ে নীরবতা নেমে এসেছে। যারা একসময় এখানে আশ্রয় খুঁজেছিলেন, তারা এখন ডিপোর্টেশনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ঘর থেকে বের হচ্ছেন না। অন্যত্র চলে যাচ্ছেন গ্রেফতার কিংবা ডিপোর্টেশনের আশংকায়।

টিপিএস বাতিলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্লোরিডায়। যুক্তরাষ্ট্রে টিপিএস সুবিধা পাওয়া প্রায় সাড়ে ৩ লাখ হাইতিয়ানের মধ্যে প্রায় অর্ধেকই ফ্লোরিডায় বসবাস করেন এবং তাদের বড় একটি অংশ দক্ষিণ ফ্লোরিডায় থাকেন।

কমিউনিটি বা সমাজকর্মীদের মতে, 'লিটল হাইতি'—র মতো এলাকাগুলোতে এই পরিবর্তন মানুষের জীবনের প্রতিটি স্তরেই বিপর্যয় ডেকে এনেছে। এর ফলে অনেকেই বৈধভাবে কাজ করার সুযোগ হারিয়েছেন। ব্যবসা—প্রতিষ্ঠানগুলো কর্মী ও ক্রেতা সংকটে ধুঁকছে। অনেকে ভয়ে ডাক্তার দেখাতে বা ক্লাসের প্রথম দিনে (মায়ামি—ডে কাউন্টিতে যা ১৩ আগস্ট শুরু হয়েছিল) সন্তানদের স্কুলে নিয়ে যেতেও বের হতে পারছেন না। ডিপোর্টেশন ভীতি ছড়িয়ে পড়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা হাইতিয়ান—আমেরিকান সম্প্রদায়ের সাংস্কৃতিক মিলনস্থলগুলো এখন জনশূন্য হয়ে পড়েছে।

‘ব্যবসা—প্রতিষ্ঠানগুলো ফাঁকা। গির্জাগুলো ফাঁকা। রাস্তাঘাটও জনশূন্য। মানুষ পুরোপুরি আত্মগোপনে চলে গেছে।’ ইউএসএ টুডে—কে বলেছেন হাইতিয়ান আমেরিকান প্রফেশনালস কোয়ালিশন'—এর সদস্য সান্ত্রা ডেনিস। "পরিস্থিতিটা সত্যিই বিপর্যয়কর।"

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। টিপিএস বা 'অস্থায়ী সুরক্ষিত মর্যাদা' হারানো হাইতিয়ানদের আইস পুলিশ (ইমিগ্রেশন পুলিশ) এজেন্টরা লক্ষ্যবস্তুতে পরিনত করছে। তবে তারা জানিয়েছে, যারা স্বেচ্ছায় ফিরে যাবেন, তারা ২,৬০০ ডলার অর্থ সহায়তা এবং ফিরে যাওয়ার জন্য বিমানভাড়া পাবেন। বিভাগটির মতে, এই কর্মসূচিটি কার্যত একটি 'সাধারণ ক্ষমা' (অ্যামনেস্টি) কর্মসূচিতে পরিণত হয়েছিল। অথচ কংগ্রেস কখনোই এটির স্থায়ী সমাধান দেয়নি।

টিপিএসট্রাম্প
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    advertiseadvertise