Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচন

আমেরিকার মূলধারার রাজনীতিতে তিন বাংলাদেশি

এম এ মাহবুব, ক্যালিফোর্নিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০০:৫৭
শেয়ার করুন:
আমেরিকার মূলধারার রাজনীতিতে তিন বাংলাদেশি

বাম দিক থেকে এম এস আলম, সাজিয়া হক মিমি ও মোহাম্মদ রহমান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ার তিনটি শহরের সিটি কাউন্সিল পদে লড়ছেন তিন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তারা হলেন রিভারসাইড কাউন্টির পেরিস সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১ থেকে মোহাম্মদ রহমান, সান বার্নার্ডিনো কাউন্টির চিনো সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ৩ থেকে এম এস আলম এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেবেলো সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১ থেকে সাজিয়ে হক মিমি। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে তাদের এই অংশগ্রহণকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন কমিউনিটি নেতারা।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। এর মধ্য দিয়ে শুধু কংগ্রেসের দুই কক্ষ, সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণই নির্ধারিত হবে না, স্থানীয় পর্যায়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এরই অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার তিন শহরে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তিন প্রার্থী।

গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি এবং স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনায় ছিলেন তারা। নির্বাচনে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে রাজনীতিতে যুক্ত হওয়ার ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষক ও কমিউনিটি নেতারা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম প্রার্থী ও ভোটারদের সরব উপস্থিতি

০৩ নভেম্বর ২০২৬

কমিউনিটি নেতা মুজিব সিদ্দিকী জানিয়েছেন, বাংলাদেশি কমিউনিটির নেতারা তিন প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতা করছেন। ভালো ফলাফলের প্রত্যাশায় প্রবাসীরা দলবদ্ধভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন। তহবিল সংগ্রহ থেকে শুরু করে ভোটারদের দ্বারে দ্বারে প্রচার চালানো পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তারা। শুধু বাংলাদেশিরাই নন, প্রচার কার্যক্রমে অন্য দেশের নাগরিকদের অংশগ্রহণও ছিল স্বতঃস্ফূর্ত।

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য। তাদের সততা, ধর্মীয় মূল্যবোধ এবং তুলনামূলক কম অপরাধের রেকর্ডের কারণে অন্যান্য দেশের মানুষের কাছেও বাংলাদেশি-আমেরিকানদের গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করেন কমিউনিটির নেতারা। নির্বাচনে এই ইতিবাচক ভাবমূর্তি কতটা প্রভাব ফেলবে, তা জানতে ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও মেয়রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য লড়ছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থীরা। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা সহজেই জয়ী হবেন বলে ধারণা করছেন নির্বাচন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রমধ্যবর্তী নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার

    গ্যাস নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে আহ্বান পেট্রোবাংলার

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, এসআরবির নেতৃত্বে ফারুক

    চাই সঠিক প্রস্তুতি

    চাই সঠিক প্রস্তুতি

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?