Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

সমুদ্রের গ্রাসে ছোট হচ্ছে দ্বীপ, কমছে মানুষও

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৮:২২
শেয়ার করুন:
সমুদ্রের গ্রাসে ছোট হচ্ছে দ্বীপ, কমছে মানুষও

সমুদ্রের পানি বাড়ছে। ভাঙছে উপকূল। ধীরে ধীরে ছোট হয়ে আসছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ট্যাঞ্জিয়ার দ্বীপ। তবে শুধু ভূমি হারানোই নয়, দ্বীপটির আরেকটি বড় সংকট জনসংখ্যার দ্রুত পতন। একসময় যেখানে ১১০০-এর বেশি মানুষের বাস ছিল, এখন সেখানে বাসিন্দার সংখ্যা ৩০০-এর কাছাকাছি। দ্বীপটিতে শিশুদের সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে গেছে। স্থানীয় মেয়র বলছেন, এখন সেখানে কোনো নবজাতক বা ছোট শিশু নেই।

যুক্তরাষ্ট্রের চেসাপিক উপসাগরে অবস্থিত ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র এক বর্গমাইলের কিছু বেশি। ১৯৬০ সালে সেখানে ৮৭৬ জন বাস করতেন। ১৯৮০ সালেও জনসংখ্যা ছিল ৭০০-এর বেশি। ২০২০ সালের জনগণনায় তা নেমে আসে ৪৩৬-এ। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বর্তমানে সংখ্যাটি ৩০০ বা তারও কম। গত পাঁচ বছরে শতাধিক মানুষ মারা গেছেন অথবা দ্বীপ ছেড়ে চলে গেছেন।

সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে দ্বীপটির অস্তিত্বের এই সংকটের কথা। একসময় ট্যাঞ্জিয়ারের মানুষের প্রধান জীবিকা ছিল কাঁকড়া ধরা। কিন্তু ১৯৯০-এর দশকের শেষ ভাগ এবং ২০০০-এর দশকের শুরুতে কাঁকড়া ধরার ওপর ভার্জিনিয়া অঙ্গরাজ্য সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করে। এতে কাজের সুযোগ কমে যায়। জীবিকার সন্ধানে অনেকেই মূল ভূখণ্ডে চলে যান।

দ্বীপটির বাসিন্দা গিল প্রুইটও তাদের একজন। ১৮ বছর বয়সে তিনি পড়াশোনার জন্য দ্বীপ ছাড়েন। পরে কাজের সুযোগে মূল ভূখণ্ডে বাড়ি কেনেন। তার জন্ম ১৯৬০ সালে। তখন দ্বীপের শীত ছিল অনেক বেশি তীব্র। বরফ জমে যেত উপসাগরের পানিতে। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় বড় শিশুদের পেছনে হাঁটতেন তিনি। তাদের শরীরের আড়ালে শীতল বাতাস থেকে বাঁচার চেষ্টা করতেন।

ট্যাঞ্জিয়ারের ভূমি ক্ষয়ের ইতিহাসও দীর্ঘ। ১৯৭৮ সালে দ্বীপের পশ্চিম উপকূলে এক বছরে ৩১ ফুট পর্যন্ত জমি সরে যাওয়ার তথ্য নথিবদ্ধ করেন স্থানীয় বাসিন্দা অ্যাসবারি প্রুইট। পরে ১৯৯০ সালে প্রায় ৪০ লাখ ডলার ব্যয়ে পশ্চিম উপকূলে এক মাইলের বেশি দীর্ঘ বাঁধ নির্মাণ করে যুক্তরাষ্ট্রের সেনা প্রকৌশল বিভাগ। এতে ওই অংশের ভাঙন ঠেকানো সম্ভব হয়। কিন্তু দ্বীপের অন্য অংশগুলো এখনও ঝুঁকিতে।

বিজ্ঞানীদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভূখণ্ডের ক্রমাগত নিচে নেমে যাওয়ার কারণে বিপদ বাড়ছে। দ্বীপটির অধিকাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র তিন ফুট উঁচু। ভার্জিনিয়ার নরফোক এলাকায় প্রতিবছর সমুদ্রের উচ্চতা প্রায় এক-চতুর্থাংশ ইঞ্চি বাড়ছে।

সংকট আরও ঘনীভূত হয়েছে জনসংখ্যা কমে যাওয়ায়। দ্বীপের একমাত্র বিদ্যালয়ে এখন শিক্ষার্থী মাত্র ৩৪ জন। দুটি শ্রেণিতে কোনো শিক্ষার্থীই নেই। মেয়র জেমস এসক্রিজের কথায়, দ্বীপে এখন কোনো নবজাতক বা ছোট শিশু নেই। একমাত্র মুদি দোকানটিও প্রায় এক বছর ধরে বন্ধ।

এদিকে আর্থিক সংকটেও রয়েছে ট্যাঞ্জিয়ার। ভার্জিনিয়া সরকার দ্বীপটিকে আর্থিকভাবে বিপর্যস্ত জনপদ হিসেবে চিহ্নিত করেছে। উপকূল রক্ষায় নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে চেসাপিক বে ফাউন্ডেশন। পাশাপাশি সৈকতে ৩২ হাজার ঘনগজ খনন করা মাটি ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রয়োজন আরও অর্থ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

দ্বীপটির বাসিন্দারা এখনও ঘরবাড়ি ও নিজেদের ইতিহাস বাঁচিয়ে রাখতে চান। কিন্তু সমুদ্রের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি জনসংখ্যার পতনও তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।

সমুদ্রের গ্রাসভার্জিনিয়াট্যাঞ্জিয়ার দ্বীপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি