সমুদ্রের পানি বাড়ছে। ভাঙছে উপকূল। ধীরে ধীরে ছোট হয়ে আসছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ট্যাঞ্জিয়ার দ্বীপ। তবে শুধু ভূমি হারানোই নয়, দ্বীপটির আরেকটি বড় সংকট জনসংখ্যার দ্রুত পতন। একসময় যেখানে ১১০০-এর বেশি মানুষের বাস ছিল, এখন সেখানে বাসিন্দার সংখ্যা ৩০০-এর কাছাকাছি। দ্বীপটিতে শিশুদের সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে গেছে। স্থানীয় মেয়র বলছেন, এখন সেখানে কোনো নবজাতক বা ছোট শিশু নেই।যুক্তরাষ্ট্রের চেসাপিক উপসাগরে অবস্থিত ছোট্ট এই দ্বীপের আয়তন মাত্র এক বর্গমাইলের কিছু বেশি। ১৯৬০ সালে সেখানে ৮৭৬ জন বা...