Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে ৫০ লাখ টাকা গাড়ির পার্কিং টিকেট!

মনোয়ারুল ইসলাম ,নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৭:১৮
শেয়ার করুন:
নিউইয়র্কে  ৫০ লাখ টাকা গাড়ির পার্কিং টিকেট!

নিউইয়র্কে ৪০ হাজার ডলারের পার্কিং টিকেট পেয়েছেন ম্যানহাটনের এক বাসিন্দা। তার নাম ক্যারোল ব্ল্যাঙ্ক ব্রাউন। বাস করেন আপার ইস্ট সাইড ম্যানহাটনে। নিজের বিএমডব্লিউ গাড়িটির সঙ্গে যুক্ত অসংখ্য নিয়ম লঙ্ঘন ও জরিমানার ঘটনা দেখে তিনি হতবাক হয়ে যান। আপার ইস্ট সাইডের একটি ঠিকানায় নিজের গাড়ির রেজিস্ট্রেশন আপডেট করার পরপরই ক্যারোল ব্ল্যাঙ্ক ব্রাউন এক অপ্রত্যাশিত ‘উপহার’ পান—গাদা গাদা পার্কিং জরিমানা। সাধারনত পার্কিং টিকেট হয়ে থাকে ২৫ ডলার থেকে ১৬৫ ডলারের। উল্লেখ্য, নিউইয়র্কে ৪০ হাজার ডলারে একটি ব্রান্ড নিউ গাড়ি অনায়াসেই কেনা যায়।

গাড়ির লাইসেন্স প্লেটে লেখা ছিল ব্ল্যাঙ্ক/খালি যা তার বিয়ের আগের পারিবারিক নাম (মেইডেন নেম)। সমস্যাটি সামনে আসে এই বসন্তে। তিনি গাড়ির রেজিস্ট্রেশনে আপার ইস্ট সাইডের একটি ঠিকানা যুক্ত করেন। এর পরপরই তিনি বকেয়া পার্কিং জরিমানার দুটি নোটিশ পান। একটি ছিল ৬৫ ডলারের, যা মার্চ মাসে লাইসেন্স প্লেট না থাকার কারণে দেওয়া হয়েছিল। অন্যটি ৯৫ ডলারের, যা ফেব্রুয়ারি মাসে ড্রাইভওয়ে (গাড়ি চলাচলের পথ) আটকে রাখার জন্য দেওয়া হয়েছিল। উভয় নোটিশেই নিয়ম লঙ্ঘনকারী গাড়ির লাইসেন্স প্লেট নম্বর হিসেবে ‘ব্ল্যাংক’ লেখা ছিল।

৭০ বছর বয়সী আইনজীবী ও রিয়েল এস্টেট টাইটেল এজেন্ট মিস ব্রাউন বিষয়টি বুঝতে পারছিলেন না। তিনি জানান, যে জায়গাগুলোতে নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেখানে তিনি বা তার গাড়ি কোনোটিই কখনো ছিল না। একটি জরিমানার বিরুদ্ধে আপিল করার সময় তিনি লিখেছিলেন, “এটি আমার গাড়ি নয়।”

বিষয়টি নিয়ে তিনি শহরের ৩১১ হেল্পলাইনে ফোন করেন। জানতে পারেন তার গাড়ির বিরীতে তার নামে ৪০০টিরও বেশি পার্কিং জরিমানা জমা হয়েছে। যার মোট পরিমাণ ৪০,০০০ ডলারেরও বেশি। তাকে জানানো হয়, অর্থ বিভাগের অ্যাডজুডিকেশন ডিভিশনের (বিচার বিভাগীয় শাখা) একজন প্রশাসনিক বিচারকই কেবল এই সমস্যার সমাধান করতে পারেন।আকাশ থেকে পড়ার অবস্থা ব্রাউনের। মিস ব্রাউন পার্কিং জরিমানার এক গোলকধাঁধায় জড়িয়ে পড়েন। এপ্রিল মাসে তিনি নিজের ওপর আরোপিত এই অভিযোগগুলো থেকে মুক্তি পেতে উদ্যোগী হন।

লোয়ার ম্যানহাটনের একটি অফিস ভবনে শুনানির আগে, তিনি তার নামে ইস্যু করা শত শত পার্কিং টিকিটের একটি তালিকা সংগ্রহ করেন। এই তালিকাগুলোর অনুলিপি পেতে তাকে ৪০০ ডলারেরও বেশি অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে কিছু ছিল গাড়ির নম্বর প্লেট না থাকার কারণে; আবার কিছু ছিল ডাবল পার্কিং, ‘নো—স্ট্যান্ডিং’ জোনে গাড়ি রাখা কিংবা ফায়ার হাইড্র্যান্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে পথ আটকে রাখার মতো অপরাধের জন্য। প্রতিটি টিকিটের ক্ষেত্রেই লাইসেন্স প্লেট নম্বর দেওয়ার জায়গাটি ছিল সম্পূর্ণ খালি। অর্থাৎ সেখানে কোনো নম্বরই লেখা ছিল না।

প্রাথমিক টিকিটগুলোর বিরুদ্ধে লিখিত আপিল করার সময় মিসেস ব্রাউন একটি ধারণা দেন যে, সম্ভবত এই খালি জায়গাটিকে ভুলবশত তার বিএমডব্লিউ গাড়ির নম্বর প্লেট হিসেবে গণ্য করা হয়েছে। শুনানির সময় দেখা যায়, টিকিটের সংখ্যা এত বেশি ছিল যে একজন প্রশাসনিক বিচারকের পক্ষে সেগুলোর সবগুলোর সুরাহা করা সম্ভব ছিল না। ফলে, দুই দিন ধরে মিসেস ব্রাউনকে চারজন ভিন্ন ভিন্ন বিচারকের কাছে যেতে হয়। বিচারকরা প্রতিটি টিকিট আলাদাভাবে পরীক্ষা করে সেগুলো বাতিল করেন।

আরও টিকিট পাওয়া থেকে বাঁচতে মিসেস ব্রাউন তার গাড়ির নম্বর প্লেটটি জমা দিয়ে দেন। কিন্তু তবুও টিকিট আসা বন্ধ হয়নি।

প্রতি কয়েক সপ্তাহ অন্তর তিনি সেখানে যেতেন—প্রথমে কাস্টমার সার্ভিস উইন্ডোতে গিয়ে টিকিটের প্রিন্টআউট নিতেন, তারপর ঘণ্টার পর ঘণ্টা বিচারকদের সামনে সময় কাটাতেন। তার ধারণা, তাকে অন্তত ১০ বার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং প্রতিটি সফরে তিনি ১০ হাজার ডলার বা তারও বেশি মূল্যের টিকিট বাতিল করাতে সক্ষম হয়েছেন।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি শহরের ‘অফিস অফ দ্য পার্কিং সামনস অ্যাডভোকেট’—এর ম্যানহাটন প্রতিনিধি দলের একজনের সঙ্গে কথা বলেন। ওই প্রতিনিধি জানান যে, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ৭ই অক্টোবরের মধ্যে, তিনি আরও ৩৬টি ভায়োলেশনের মুখোমুখি হন। যার মোট জরিমানাও প্রায় ৩,০০০ ডলার।

সেদিন আমি অর্থ বিভাগের (ফাইন্যান্স ডিপার্টমেন্ট) একজন মুখপাত্রের কাছে মিস ব্রাউনের ভোগান্তি নিয়ে জানতে চেয়ে একটি বার্তা পাঠাই। পরের দিন, ওই দপ্তরের একজন প্রতিনিধি মিস ব্রাউনকে ইমেইলে জানান যে, তিনিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন এবং সমস্যার সমাধান হয়ে গেছে।

কয়েক দিন পর অর্থ বিভাগের মুখপাত্র রায়ান ল্যাভিস এক ইমেইলে জানান যে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই তারা মিস ব্রাউনের বিষয়টি পর্যালোচনা করছিলেন। তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত যে ৫,২০০ জনেরও বেশি ব্যক্তিকে তারা সহায়তা করেছেন, মিস ব্রাউন তাদেরই একজন। তবে ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হয়েছিল বা কীভাবে তার সমাধান করা হয়েছে, সে বিষয়ে করা প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। বিষয়টি ডিএমভি, সিটির অর্থ বিভাগের অ্যাডজুডিকেশন ডিভিশন ও ট্রাফিক বিভাগের শীর্ষ কর্তাদের নজেও আসার পর সকল টিকেটকে বাতিল করার হয়। মিস ব্রাউনও নতুন লাইসেন্স প্লেট `KNALB'এর জন্য আবেদন করেন।

তথ্য সূত্র: নিউইয়র্ক টাইমস


নিউইয়র্কপার্কিং টিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল