Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২৩:৪৮
ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে ফাটল

ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে বৈঠকের আগে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্যের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে আলোচনার বিষয়বস্তু চলে আসায় নেতানিয়াহুর প্রতি বিরক্তিও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার ওয়াশিংটনে দুই নেতার বৈঠকের আগে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে নেতানিয়াহু যে তথ্য দিতে চান, তা তাকে আগেই জানানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে জানানোর প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনার কাছে পাহাড়ের গভীরে অবস্থিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামের সুরক্ষিত স্থাপনা নিয়ে নেতানিয়াহু আলোচনা করতে চান     এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটা জানাতে আমার বিবির (নেতানিয়াহুর ডাকনাম) প্রয়োজন নেই। তিনি আমাকে এসব বলছেন, কারণ তিনি চান আমি বিষয়টিতে যুক্ত থাকি।’

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আপনি আমাকে সরাসরি কেন বলছেন না? পুরো বিশ্বকে জানানোর প্রয়োজন কেন?’

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের একটি সূত্রের বরাত দিয়ে নেতানিয়াহু ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে পারেন। ওই তথ্য অনুযায়ী, ইরান পিকঅ্যাক্স মাউন্টেনে পারমাণবিক স্থাপনা বাড়াচ্ছে এবং শান্তি চুক্তির বিষয়ে মিথ্যা বলছে বলে দাবি করা হতে পারে।

ট্রাম্পের মন্তব্য নিয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৈঠকের পর নেতানিয়াহুর কার্যালয় প্রকাশিত ছবিতে দুই নেতাকে হোয়াইট হাউসের ওভাল অফিসে হাসিমুখে দেখা যায়। বৈঠকে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

নেতানিয়াহুর আগে ট্রাম্প বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দুই বৈঠককেই ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সময়ে এই বৈঠকগুলো হলো। ইরান যুদ্ধের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর কূটনীতির সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা স্থগিত রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সাফল্যের কারণে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন জেলেনস্কি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নিজের পুনর্নির্বাচন প্রচারে ট্রাম্পের সমর্থন চান। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ছবি তুলে ধরতে পারলে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁকে সুবিধা দিতে পারে।

বৈঠকে ট্রাম্পের উদ্যোগে স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলোর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। সৌদি আরবকে এই চুক্তিতে যুক্ত করতে চান ট্রাম্প। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ ছাড়া এতে যোগ দিতে এখনো রাজি নয় রিয়াদ।

এদিকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সম্পর্কও সাম্প্রতিক সময়ে কিছুটা উষ্ণ হয়েছে। বৈঠকের পর জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স এবং অন্যান্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

হোয়াইট হাউসে বৈঠকবেনিয়ামিন নেতানিয়াহুপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    সড়ক সংস্কার করল বিএনপি-ছাত্রদল

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৭

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৮

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা

    ২৯ জুলাই ২০২৬, ০০:৫৬

    advertiseadvertise