Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন পোষ্টের প্রতিবেদন

অস্ত্রের ঘাটতির কারণে বড় আক্রমণে যাচ্ছে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২০:১০
অস্ত্রের ঘাটতির কারণে বড় আক্রমণে যাচ্ছে না যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ত্রের মজুত কমে যাওয়া এবং চলমান সংঘাতে ক্ষয়ক্ষতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়নে  সীমাবদ্ধতার মুখে পড়েছে পেন্টাগন। সোমবার এক প্রতিবেদনে  এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন আরও বড় পরিসরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক বিমানও পাঠানো হচ্ছে।

তবে একই কর্মকর্তা জানান, পেন্টাগনের হাতে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নেই। চলমান যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির কারণে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত মোতায়েনের সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, নিরাপদভাবে দীর্ঘ সময় সামরিক অভিযান চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রভান্ডার যুক্তরাষ্ট্রের হাতে নেই। তার দাবি, এই সীমাবদ্ধতার পুরো চিত্র হয়তো হোয়াইট হাউসেরও জানা নেই।

এদিকে গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশ পূর্ণাঙ্গ যুদ্ধের আরও কাছাকাছি পৌঁছে গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্থানে আরও এক মার্কিন সেনার দেহাবশেষ পাওয়া গেছে। একই সময়ে ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংসের সময় আরেক মার্কিন সেনা নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জর্ডানে দুই সেনার মৃত্যুর জবাবে রোববার রাতে ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য, নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই হামলা চালানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণস্থল, সামুদ্রিক সক্ষমতা এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে সংঘাতের মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সব সময় কূটনীতির পথ খোলা রাখতে চায়। তবে সেই উদ্যোগ হতে হবে বাস্তবসম্মত এবং ইরানকে যেকোনো সমঝোতা মেনে চলার প্রস্তুতি থাকতে হবে।

যুক্তরাষ্ট্রঅস্ত্রের ঘাটতিইরানের বিরুদ্ধে সামরিক অভিযানডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

    ২১ জুলাই ২০২৬, ০৭:৪৯

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    শপিং ব্যাগে ছিল ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

    ২১ জুলাই ২০২৬, ০৭:৩৭

    advertiseadvertise