Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

লেক অন্টারিওর পাড়ে ‘বিশাল’ সাইনবোর্ড বসাল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:৩৯
লেক অন্টারিওর পাড়ে ‘বিশাল’ সাইনবোর্ড বসাল কানাডা

সংগৃহীত ছবি

কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলছে নানা বিষয়ে। এরমধ্যে ‘লেক অন্টারিও’র নামকরণ একটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘লেক আমেরিকা’ হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু তাতে বাস্তবতা বদলাবে না বলে মনে করে কানাডা।

এরই ধারাবাহিকতায় ‘লেক অন্টারিও’র কানাডার অংশে স্থাপন করা হয়েছে এ নামে ‘বিশাল’ সাইনবোর্ড। এটি করেছেন অন্টারিওর প্রাদেশিক প্রধান ডগ ফোর্ড।

সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ফোর্ড বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক আগে থেকেই এই হ্রদের নাম লেক অন্টারিও। ট্রাম্প চলে যাওয়ার বহু বছর পরও এর নাম লেক অন্টারিওই থাকবে।’

সম্প্রতি বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র কানাডার প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বা ২৮ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। জবাবে আগামী মাস থেকে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এর মধ্যেই লেকটির নাম পরিবর্তনের উদ্যোগ দুই দেশের সম্পর্কের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

গত বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আদেশটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

ট্রাম্পের নির্বাহী আদেশ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৩০ দিনের মধ্যে সরকারি ভৌগোলিক নামের তথ্যভান্ডারে নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

কানাডা শুরু থেকেই ট্রাম্পের এই উদ্যোগ প্রত্যাখ্যান করে আসছে। এর ফলে কানাডার সরকারি নথি ও ব্যবহারে হ্রদটির নাম ‘লেক অন্টারিও’ই থাকছে।

অন্টারিও প্রদেশের সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভৌগোলিক স্থানের নাম কীভাবে সরকারি ব্যবস্থায় ব্যবহার করা হবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা আছে। তবে অন্য দেশকে সেই নাম অনুসরণ করতে বাধ্য করার ক্ষমতা তার নেই।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেকটি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন ট্রাম্প।

ট্রাম্পের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ‘লেক অন্টারিও’ লেখা একটি সাইনবোর্ড লাথি মেরে ফেলে দিয়ে সেখানে ‘ওয়েলকাম টু লেক আমেরিকা’ লেখা নতুন সাইনবোর্ড বসানো হচ্ছে।

ফোর্ড দাবি করেছেন, কানাডা ও অন্টারিও নিজেদের স্বার্থে দৃঢ় অবস্থান নেওয়ায় ট্রাম্প লেকটির নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন।

নতুন সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য কেউ যেন ভুলে না যান, সে জন্যই আমরা এই সাইনটি স্থাপন করেছি। এটি ‘লেক অন্টারিও: এখন এবং সবসময়’।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও একই ধরনের অবস্থান জানিয়েছিলেন।

কার্নিও বলেছেন, কোনো কিছুকে তার নিজস্ব নামেই ডাকা উচিত। এই হ্রদের নাম লেক অন্টারিও এখন আছে আর ভবিষ্যতেও থাকবে।

লেক অন্টারিও যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত পাঁচটি ‘গ্রেট লেক’-এর একটি। এটি পাঁচটির মধ্যে সবচেয়ে ছোট। এর এক পাশে কানাডার অন্টারিও প্রদেশ এবং অন্য পাশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য।

এর আগেও ২০২৫ সালে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প।

মেক্সিকো সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছিল, দুই দেশের সঙ্গে সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক জলভাগের নাম একতরফাভাবে কোনো দেশ পরিবর্তন করতে পারে না।

এ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সঙ্গেও আইনি বিরোধ তৈরি হয় মেক্সিকোর।

পরে গুগল ম্যাপসে ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী ভিন্ন নাম দেখানোর ব্যবস্থা করে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা সেখানে ‘গালফ অব আমেরিকা’, মেক্সিকোর ব্যবহারকারীরা ‘গালফ অব মেক্সিকো’ এবং অন্যান্য দেশের ব্যবহারকারীরা ‘গালফ অব মেক্সিকো (গালফ অব আমেরিকা)’ নামটি দেখতে পেয়ে থাকেন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    advertiseadvertise