Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সমন্বিত বন্দুক ও বোমা হামলার পর চালানো অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী অন্তত ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। বিচ্ছিন্নতাবাদীদের হামলাগুলোতে প্রায় ৫০ জন নিহত হয়।


রোববার এই ঘোষণা দেওয়া হয়। এর একদিন আগে, শনিবার ভোরে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হয়। এতে পাঁচ নারীসহ ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা সদস্য নিহত হন।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রদেশজুড়ে কয়েক মাসব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করে। এর মধ্যে রয়েছে জনসমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা এবং যান চলাচলে সীমাবদ্ধতা আরোপ।

এছাড়া জনসমক্ষে পরিচয় গোপন করে এমন মুখঢাকা পোশাক ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডন।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি কোয়েটায় সাংবাদিকদের জানান, সেনা ও পুলিশ দ্রুত হামলার জবাব দেয় এবং সরকার যাকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ বলে উল্লেখ করে—সে ধরনের ১৪৫ জন সদস্যকে হত্যা করা হয়েছে।

বুগতি বলেন, গত দুই দিনে নিহত যোদ্ধাদের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

তিনি আরও বলেন, এই ১৪৫ জন নিহত সন্ত্রাসীর মরদেহ আমাদের হেফাজতে রয়েছে, এবং তাদের মধ্যে কয়েকজন আফগান নাগরিক।

বুগতির দাবি, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা জিম্মি করার পরিকল্পনা করেছিল, তবে তারা শহরের কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হয়।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, শনিবার ৯২ জন এবং শুক্রবার ৪১ জন বিচ্ছন্নতাবাদীকে হত্যা করা হয়।

বুগতি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে এ ধরনের একটি অভিযান পরিকল্পনা করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে আমরা একদিন আগেই প্রাক-অভিযান শুরু করি।

তিনি আফগানিস্তানের বিরুদ্ধেও হামলাকারীদের সমর্থনের অভিযোগ করেন এবং বলেন, বিএলএর শীর্ষ নেতারা আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম চালাচ্ছে। তবে ভারত ও আফগানিস্তান—উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।

পাকিস্তানভারতআফগানিস্তানবেলুচিস্তান
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise