Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাজ্যেও কিশোর-কিশোরীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৬:৩২
যুক্তরাজ্যেও কিশোর-কিশোরীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

দ্বিতীয় দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন- রয়টার্স

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা এবং গেমিং ও লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপর কড়া বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এটি কার্যকর হলে ১৬ বছরের কম বয়সীরা এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন না। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে নেওয়া এই পদক্ষেপ বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি কঠোর।

সোমবার এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেছেন, ‘শিশুদের শৈশব ফিরিয়ে দিতেই এই পদক্ষেপ। স্ন্যাপচ্যাট, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমের পাশাপাশি যেসব গেমিং সাইটে অপরিচিত ব্যক্তিরা শিশুদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায়, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি বলছিলেন, ‘পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করাই সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। এতে বড় পরিবর্তন আসবে। আমাদের শিশুরা আরও নিরাপদ ও সুখী হবে। তারা আরও সময় পাবে, নিরাপত্তা পাবে। বড় হওয়ার জন্য আরও স্বাধীনতা এবং আরও বেশি সুযোগ তৈরি হবে।’

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার মতো একই মডেল ব্যবহার করবে। যা গত ডিসেম্বরে দেশটিতে আইন হিসেবে পাস হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় ইউটিউব, ফেসবুক ও এক্স-এর মতো প্ল্যাটফর্মগুলো থাকলেও হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালের মতো মেসেজিং সেবাগুলো এর বাইরে থাকবে।

এছাড়া, অনূর্ধ্ব-১৬ বয়সীদের জন্য লাইভ-স্ট্রিমিং এবং অপরিচিতদের সঙ্গে যোগাযোগের মতো ক্ষতিকর বিষয়ের ওপর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী প্রতিবন্ধকতা চালু করতে চায় ব্রিটেন।

স্টারমার বললেন, ‘বাস্তবে কি এমন কোনো পরিস্থিতি ভাবা যায় যেখানে আপনার সন্তানকে সম্পূর্ণ অপরিচিত প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে মিশতে দেবেন? যার সম্পর্কে আপনি কিছুই জানেন না। নিশ্চয়ই না। তাই আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞা কার্যকরের প্রাথমিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সরকারের আছে। চলতি বছরের শেষের দিকে এ সংক্রান্ত নিয়মকানুন চূড়ান্ত করা হবে। আগামী বছরের মে মাসের মধ্যে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে।

সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি ব্রিটেন ক্রমশ কঠোর মনোভাব দেখাচ্ছে। বয়স যাচাইকরণ, অ্যালগরিদমে পরিবর্তন আনা এবং অতি সম্প্রতি মোবাইল ফোনে তোলা নগ্ন ছবি শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিষ্ঠানগুলোকে তাগিদ বা বাধ্য করছে দেশটি।

তবে শিশুরা অনলাইনে অতিরিক্ত সময় কাটানোর ফলে যে মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, সে বিষয়ে সচেতনতা বাড়ায় স্টারমার আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং অস্ট্রেলিয়ার প্রমাণগুলো বিবেচনা করেছেন।

নিজ দলে নেতৃত্ব ধরে রাখার চ্যালেঞ্জের মুখে পড়তে যাওয়া স্টারমার বললেন, মানুষ এ বিষয়ে সঠিক পদক্ষেপই প্রত্যাশা করছিল।

বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে। গত ডিসেম্বরে দেশটি টিকটক, অ্যালফাবেটের ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে শিশুদের প্রবেশাধিকার ব্লক করে দেয়।

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের পর থেকে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ার কারণে আরও বেশ কয়েকটি দেশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কড়া নিয়ম আনার বিষয়টি বিবেচনা করছে।

সোশ্যাল মিডিয়াযুক্তরাজ্যঅস্ট্রেলিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের