Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

হজের সময় যুদ্ধ এড়াতে ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প, দাবি প্রতিবেদনে

মিডল ইস্ট আই
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:০৩
হজের সময় যুদ্ধ এড়াতে ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প, দাবি প্রতিবেদনে

সংগৃহীত ছবি

হজ মৌসুমে যুদ্ধ পুনরায় শুরু হলে মুসলিম বিশ্বে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে এমন সতর্কবার্তার পর ইরানে পরিকল্পিত হামলা স্থগিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমনই এক দাবি করা হয়েছে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে।

বুধবার প্রকাশিত এ প্রতিবেদনে, উপসাগরীয় অঞ্চলের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হজ চলাকালে ইরানে হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে আটকে পড়তে পারেন লাখো মুসল্লি। এতে সৌদি আরবসহ পুরো অঞ্চলে বড় ধরনের পরিবহন ও নিরাপত্তা সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল।

সূত্রগুলোর দাবি, ট্রাম্পকে সতর্ক করা হয় যে, হজ ও ঈদুল আজহার আগে হামলা চালানো হলে মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে ব্যাপক বিঘ্ন ঘটতে পারে আন্তর্জাতিক বিমান চলাচলেও।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের হজ ২৪ মে শুরু হওয়ার কথা এবং ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন কয়েক লাখ মুসল্লি। হজ চলাকালে যুদ্ধ শুরু হলে বড় চাপের মুখে পড়ত সৌদি আরবের পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্রগুলোও।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্পকে তার নিজের প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, এই সময়ে যুদ্ধ পুনরায় শুরু হলে তা তার সুনামের জন্য ‘গুরুতর ক্ষতি’ ডেকে আনতে পারে।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজ শেষ হওয়ার পর আবারও সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র অতীতেও কৌশলগত কারণে ব্যবহার করেছে বিভ্রান্তিকর সংকেত।

এর আগে ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, তাকে ইরানে পরিকল্পিত হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছিলেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের ধারণা ছিল, আলোচনার মাধ্যমে এখনো রয়েছে সমাধানের সুযোগ।

আরও পড়ুন

ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের, স্থগিত যুক্তরাষ্ট্রের হামলা

১৯ মে ২০২৬

প্রতিবেদনে বলছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। এরপর তেহরান হুঁশিয়ারি দেয়, তাদের জ্বালানি বা বেসামরিক স্থাপনায় নতুন হামলা হলে লক্ষ্যবস্তু হবে উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোও।

এদিকে ইরানকে তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছে ইসরায়েল সরকার। প্রতিবেদনটির দাবি, ট্রাম্প প্রশাসনের ওপর যুদ্ধ অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছে ইসরাইল। যদিও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মূল্যায়নে উল্লেখ করা হয়েছে এ ধরনের সংঘাত বৈশ্বিক অর্থনীতি ও মার্কিন সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদন বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পরও টিকে আছে দেশটির সরকার। এমনকি তার উত্তরসূরি হিসেবে আলোচিত মোজতবা খামেনির অধীনে এখনো ধরে রেখেছে ক্ষেপণাস্ত্র সক্ষমতা।

অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, গোলাবারুদের ঘাটতি এবং ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্ভাব্য নতুন অভিযানের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধমধ্যপ্রাচ্য যুদ্ধপবিত্র হজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে