Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়াকে দায়ী করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়াকে দায়ী করল জার্মানি

ছবি: রয়টার্স

লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করেছে জার্মানি। তবে বার্লিনের এ দাবি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে মস্কো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ আগস্ট জার্মানির পূর্বাঞ্চলের লাইপজিগ বিমানবন্দরে বিস্ফোরকবোঝাই একটি ড্রোনের সন্ধান পাওয়া যায়। ড্রোনটি ইউক্রেনের কার্গো উড়োজাহাজের কাছাকাছি ছিল। তদন্তকারীদের ধারণা, ডেটোনেটরে ত্রুটি থাকায় ড্রোনটি বিস্ফোরিত হয়নি।

একই ঘটনায় আরেকটি ড্রোন কাছাকাছি থাকা একটি কার্গো উড়োজাহাজের আঘাত হানে। এর ১০ দিন পর বিমানবন্দরের কাছে আরও একটি ড্রোন পাওয়া যায়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডটের ভাষ্য, বিমানবন্দরে হামলাটি রাশিয়ার হামলার ধরনের সঙ্গে মিলে যায়। তার আশঙ্কা, জার্মানিকে ফের লক্ষ্যবস্তু করা হতে পারে।

তিনি বলেছেন, হামলায় ব্যবহৃত সরঞ্জাম পরীক্ষা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

যদিও জার্মানিতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পুতিন অভিযোগ করেন, রাশিয়াকে দায়ী করতে ভুয়া প্রমাণ সাজিয়েছে বার্লিন।

অন্যদিকে বার্লিনে রুশ দূতাবাস বলেছে, এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করা ‘অযৌক্তিক’।

এ ঘটনায় উত্তেজনা বাড়ছে দুদেশের মধ্যে। এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল জানান, তিনি বন শহরে রুশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেবেন। একই সঙ্গে বার্লিনে রুশ হাউজের সঙ্গে চুক্তিও বাতিল করা হবে। সেইসঙ্গে জার্মানিতে রুশ নাগরিকদের প্রবেশে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেন।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানির পদক্ষেপের যথাযথ জবাব দেবে রাশিয়া। রুশ দূতাবাস এই পদক্ষেপকে ‘রুশ-জার্মান সম্পর্কে নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি’ বলে বর্ণনা করেছে।

লাইপজিগ বিমানবন্দরটি জার্মান সামরিক বাহিনী ও ন্যাটোর মিত্রদের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। এটি ইউক্রেনের আন্তোনভ এয়ারলাইনসের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়।

জার্মানিরাশিয়াবিমানবন্দরহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise