Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাঁকা চোখ ট্রাম্পের

বিবিসি
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৩০
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাঁকা চোখ ট্রাম্পের

কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি ‘পাল্টে যেতে পারে যেকোনো সময়’। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের অবস্থা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বুধবার স্কাই নিউজকে বলেছেন, ‘আমরা তাদের একটি ভালো বাণিজ্য চুক্তি দিয়েছি, যা আমার দেওয়া প্রতিশ্রুতির চেয়েও ভালো।’

ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ক্রমাগত সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার মতে, দুই দেশের সম্পর্ক ছিল ‘আরও ভালো’।

তবে চলমান সম্পর্কের আঁচর রাজা চার্লস ও রানি ক্যামিলার আসন্ন যুক্তরাষ্ট্র সফরের ওপর পড়বে না বলেও মন্তব্য করেন ট্রাম্প।

যুক্তরাজ্যের সঙ্গে বিশেষ সম্পর্কটিকে তিনি কীভাবে বর্ণনা করবেন জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, ‘এটা এমন এক সম্পর্ক, যেখানে আমরা যখন তাদের সাহায্য চেয়েছিলাম, তারা ছিল না। যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তারা ছিল না। এমনকি যখন আমাদের তাদের প্রয়োজন ছিল না, তখনো তারা ছিল না। এবং তারা এখনো সেখানে পৌঁছায়নি।’

গত বছরের মে মাসে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাজ্যই প্রথম দেশ হিসেবে তার সঙ্গে সম্মত হয় একটি শুল্ক চুক্তিতে। চুক্তির ফলে হ্রাস পায় গাড়ি, অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপর কিছু আমদানি শুল্ক।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে দুই দেশের নেতাদের সম্পর্কের মধ্যে দেখা গেছে টানাপড়েনের লক্ষণ। প্রায়শই স্টারমারের যুদ্ধ নীতির সমালোচনা করেছেন ট্রাম্প।

স্কাই নিউজকে শুরুতে ট্রাম্প জানান, তিনি ‘স্টারমারকে পছন্দ করেন’। তবে তার সরকারের অভিবাসন এবং জ্বালানি নীতিকে ‘উন্মাদসুলভ’ বলে আখ্যা দেন তিনি।

ট্রাম্প আরও উল্লেখ করেন, তাদের সম্পর্কের এই অবস্থা আসন্ন রাজকীয় রাষ্ট্রীয় সফরে ‘একদমই’ আঁচর ফেলবে না।

‘আমি রাজাকে অনেক দিন ধরে চিনি এবং তিনি এই প্রক্রিয়ায় জড়িত নন’, যোগ করেন ট্রাম্প।

এপ্রিলের শেষের দিকে রাজকীয় সফরের আগে তিনি সবচেয়ে বেশি কিসের জন্য অপেক্ষা করছেন জানতে চাইলে, ট্রাম্প উত্তর দেন, ‘শুধু তার সঙ্গে থাকা। আমি তাকে অনেক দিন ধরে চিনি। তিনি চমৎকার।’

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযুক্তরাজ্যকিয়ার স্টারমারবাণিজ্য চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!