৩৮ দিনে ইরানে ১৮ হাজার বোমা

সংগৃহীত ছবি
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। যুক্তরাষ্ট্র এই অপারেশনের নাম দেয় এপিক ফিউরি। আর ইসরায়েল দেয় অপারেশন রোয়ারিং লায়ন। ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরুর আগে তাদের এ অপারেশন চলে ৩৮ দিন। এ সময়ের মধ্যেই স্যাটেলাইট ব্যবহার করে ইরানের অভ্যন্তরীণ এলাকার প্রায় ৫০ হাজারের বেশি ছবি তুলেছে ইসরায়েল। সেসব ছবি যাচাই করে ইরানের ৪ হাজার লক্ষ্যবস্তুতে ১৮ হাজারের বেশি বোমা ফেলেছে তেলআবিব। জেরুজালেম পোস্ট।
হিসাব করলে ইসরায়েলের স্যাটেলাইট দিনে গড়ে এক হাজারের বেশি ছবি তোলা ইরানের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর আগে ২০২৫ সালের জুনে তারা ইরানের প্রায় ১২ হাজার ছবি ধারণ করে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ আগের ছবির সংখ্যার সঙ্গে যোগ করলে সম্প্রতি এ যুদ্ধসহ ইরানের কয়েকশ বর্গকিলোমিটার অঞ্চলের ছবি ধারণ করেছে ইসরায়েল বাহিনীর স্যাটেলাইট। এ বছরের এপ্রিলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরানের চার হাজার লক্ষ্যবস্তুতে চালিয়েছে বিমান হামলা। বোমা নিক্ষেপ করেছে প্রায় ১৮ হাজার। তাদের দাবি টার্গেটের বেশিরভাগ অঞ্চল ছিল ইরানের সামরিক ঘাঁটি। অন্যদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে অবিস্ফোরিত এক টন ওজনের একটি বোমা নিষ্ক্রিয় করেছেন ইরানের সামরিক প্রকৌশলীরা। গতকাল বৃহস্পতিবার আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম নিউজ জানিয়েছে এমন তথ্য।




