Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৫৯
১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। ছবি: সংগৃহীত

গ্রুপ ‘বি-তে প্রথম ম্যাচে ড্র করেছিল চার দলই! সেই ধারাটা ভাঙল সুইজারল্যান্ড। এই গ্রুপ থেকে প্রথম জয়ের স্বাদ পেল তারা। আজ ১০ জনে পরিণত হওয়া বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারাল সুইসরা। সুইসদের হয়ে জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। একটি করে গোল  রুবেন ভারগাস ও গ্রানিত জাকার।

ফল
সুইজারল্যান্ড ৪ : ১ বসনিয়া-হার্জেগোভিনা

বিরতির আগে গোলশূন্য ড্র ছিল ম্যাচ। ৭৪ মিনিটে সুইসদের এগিয়ে দেন ২০ বছর বয়সী ইয়োহান মানজাম্বি। বেঞ্চ থেকে বদলি নেমেই সুইজারল্যান্ডের নায়ক তিনি। বক্সে আসা একটি ক্রস থেকে নেওয়া দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান এই সুপারসাব।

৮০ মিনিটে লালকার্ড দেখেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। পেনাল্টি এলাকার দিকে দৌড়ে আসা ব্রিল এমবোলোকে শেষ মুহূর্তে ট্যাকল করায় এই লাল কার্ড।

এক গোলে পিছিয়ে, একজন কম-এমন পরিস্থিতে ৮৪ মিনিটে আবারও গোল হজম করে বসে বসনিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস। তিনিও নেমেছিলেন বদলি হিসেবে। তার নিচু শট গোলকিপার নিকোলা ভাসিলজকে পরাস্ত করে জড়ায় জালে।

৯০তম মিনিটে বসনিয়ার কফিনেআরেকটা পেরেকটা ঠুকেন ইয়োহান মানজাম্বি। শেষ বেলায় বসনিয়ার হয়ে এক গোল ফেরান আমর মেমিচ। তবে ৯৭ মিনিটের পেনাল্টিতে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন গ্রানিত জাকা।

গোল না পেলেও বসনিয়া-হার্জেগোভিনার হয়ে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন এদিন জেকো। ৪০ বছর ৯৩ দিন বয়সে সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেললেন তিনি। ৪০ বা এর বেশি বয়সে খেলা চতুর্থ আউটফিল্ড ফুটবলার এখন তিনি।

১৯৯৪ বিশ্বকাপে এই কীর্তি প্রথম গড়েছিলেন রজার মিলা। এবারের লুকা মদরিচ, ক্রিস্তিয়ানো রোনালদোর পর মিলার পাশে বসলেন জেকো।


২০২৬ ফুটবল বিশ্বকাপসুইজারল্যান্ডবসনিয়া-হার্জেগোভিনা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise