Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:২৬
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেল স্বামী

গ্রাফিকস: আগামীর সময়

মাস সাতেক আগের কথা। পরিবারের বাধায় প্রিয় মানুষের জন্য ঘর ছেড়েছিলেন তরুণী। নতুন ঘর বেঁধেছিলেন প্রেমিকের সঙ্গেই। কিন্তু সেই ঘরে খুব বেশিদিন থাকেনি সুখ। অবশেষে ফিরলেন তরুণী, তবে জীবিত নয়, লাশ হয়ে।

তরুণীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী মো. মারুফ। তারপর পুলিশের মাধ্যমে খোঁজ পায় স্বজনেরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা ক্তার কাশফিকে নিয়ে আসেন তার স্বামী। তরুণীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখেই পালিয়ে যান মারুফ। খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

নিহত কাশফি আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার কাজী বাড়ির আবদুল জলিলের মেয়ে। তিন ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। পরিবারের অমতে গত ডিসেম্বর মাসে বিয়ে করেন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মারুফকে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী বলেন, ‘ওই তরুণীকে হাসপাতালে আনা হয়েছিল মৃত অবস্থায়। সে-সময় ওর গলায় ছিল একটি মোটা দাগ। পরে লাশ রেখেই পালিয়ে যায় তার স্বামী।’

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কাশফির ওপর চালানো হতো নির্যাতন। বৃহস্পতিবার তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়।

বড় বোন ঝুমুর আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খবর পেয়ে তড়িঘড়ি করে হাসপাতালে এসেছি। দেখি, পড়ে আছে আমার বোনের লাশ। আমার বোনকে মেরে হাসপাতালে ফেলে গেছে ওই মারুফ। এই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা।’

আদরের ছোট মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা শাহীনূর আক্তার। তিনি বলেন, ‘ছোট মেয়েটা আমার খুব আদরের ছিল। বিয়ের পরও ওদের রান্না করে দিয়ে আসতাম। স্বামীকে ছাড়া কখনো ভাত পর্যন্ত মুখে তুলত না মেয়েটা। অথচ সেই স্বামীই কিনা তাকে এভাবে কেড়ে নিল?’

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী। প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী আইনি পদক্ষেপ।

চট্টগ্রামমরদেহস্ত্রীর লাশআত্মহত্যা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    সুইজারল্যান্ড
    ৪
    বসনিয়া-হার্জেগোভিনা
    ১
    ১৯ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    কানাডা
    ০
    কাতার
    ০
    ১৯ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    দক্ষিণ কোরিয়া
    ০
    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    চেকদের থেকে পয়েন্ট আদায় করল দক্ষিণ আফ্রিকা

    ১৯ জুন ২০২৬, ০০:৩১

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ঝুঁকিপূর্ণ দেয়াল কেড়ে নিল বৃদ্ধ কৃষকের শেষ সম্বল

    ১৯ জুন ২০২৬, ০০:৫৪

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ভালো নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পাহেইরা

    ১৯ জুন ২০২৬, ০১:০৯

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    জেকোর রেকর্ড, প্রথমার্ধে গোলহীন সুইজারল্যান্ড–বসনিয়া

    ১৯ জুন ২০২৬, ০২:০১

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    মেসির বাবার অসুস্থতার গুঞ্জন নিয়ে পরিবারের বিবৃতি

    ১৯ জুন ২০২৬, ০২:২৩

    হরমুজ শান্তির রুট নাকি  নতুন সমীকরণের পথ?

    হরমুজ শান্তির রুট নাকি নতুন সমীকরণের পথ?

    ১৯ জুন ২০২৬, ০২:০৫

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১০ জনের বসনিয়াকে বিধ্বস্ত করল সুইজারল্যান্ড

    ১৯ জুন ২০২৬, ০২:৫৯

    আ.লীগের ২৩ জুন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার শঙ্কা

    আ.লীগের ২৩ জুন কর্মসূচিকে কেন্দ্র করে হামলার শঙ্কা

    ১৯ জুন ২০২৬, ০২:২৪

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    মন্ত্রিসভায় চার আইনের খসড়া অনুমোদন

    ১৯ জুন ২০২৬, ০২:৩৭

    সুখের দেশের সেই রূপসী রিসোর্ট যেন দুর্গ

    সুখের দেশের সেই রূপসী রিসোর্ট যেন দুর্গ

    ১৯ জুন ২০২৬, ০২:০০

    বাবার বিক্রি করা শিশু উদ্ধার, ফিরে পেল মায়ের বুক

    বাবার বিক্রি করা শিশু উদ্ধার, ফিরে পেল মায়ের বুক

    ১৯ জুন ২০২৬, ০১:৩৫

    প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের বৈশ্বিক মহাসমাবেশ

    প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের বৈশ্বিক মহাসমাবেশ

    ১৯ জুন ২০২৬, ০২:১৯

    বৈশ্বিক জ্বালানি সরবরাহ টিকিয়ে রেখেছিল সৌদি পাইপলাইন

    বৈশ্বিক জ্বালানি সরবরাহ টিকিয়ে রেখেছিল সৌদি পাইপলাইন

    ১৯ জুন ২০২৬, ০১:৫১

    মার্কিন পণ্য কেনার কড়া  শর্তে ছাড় ৬ বিলিয়ন ডলার

    মার্কিন পণ্য কেনার কড়া শর্তে ছাড় ৬ বিলিয়ন ডলার

    ১৯ জুন ২০২৬, ০১:৪৭

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা

    ১৯ জুন ২০২৬, ০৪:১৪

    advertiseadvertise