Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা, শিশুসহ আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯
শেয়ার করুন:
কলম্বিয়ায় পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা, শিশুসহ আহত ৩

ঘটনাস্থলে উদ্ধারের কাজ চলছে। ফাইল ছবি / রয়টার্স

কলম্বিয়ার কুকুটা শহরে একটি পুলিশ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০টি বাড়ি।

সোমবার (২৩ নভেম্বর) নর্তে দে সান্তান্দার পুলিশের একটি ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য কারা দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।

ঘাঁটির কাছাকাছি বসবাসকারী অরল্যান্ডো রোয়া স্থানীয় গণমাধ্যমকে বলেন, আহতদের মধ্যে তার ১৮ মাস বয়সী নাতিও রয়েছে। তাকে কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার বিদ্রোহী গোষ্ঠী ও মাদক চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। অভিযানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কয়েকজন মধ্যম সারির কমান্ডারকে আটক করেছে সামরিক বাহিনী।

জবাবে সশস্ত্র গোষ্ঠীগুলো ছোট ড্রোন, গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি রকেট ও সড়কে পেতে রাখা বোমা ব্যবহার করে সামরিক ঘাঁটি ও পুলিশ স্টেশনে হামলা চালাচ্ছে। গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর দে লা এস্প্রিয়েলা তার পূর্বসূরি বামপন্থী গুস্তাভো পেত্রোর আমলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান শান্তি আলোচনা বাতিল করেন।

ভেনেজুয়েলা সীমান্তের কাছে অবস্থিত কুকুটা মাদক ব্যবসা ও অন্যান্য চোরাচালানে জড়িত অপরাধী গোষ্ঠীগুলোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কাছের কাতাতুম্বো অঞ্চলে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং ফার্ক-ইএমসিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে।

আরও পড়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪

১২ আগস্ট ২০২৬

২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে শান্তিচুক্তির ফলে ১৪ হাজারের বেশি যোদ্ধা অস্ত্র ত্যাগ করে। তবে ফার্কের ছেড়ে যাওয়া অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে ছোট সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বেড়েছে।

এদিকে সোমবার সিজার অঞ্চলের আরেকটি পুলিশ স্টেশনে ড্রোন হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার একই অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলায় এক সেনা নিহত এবং ১২ জন আহত হন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উভয় হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে।

কলম্বিয়াড্রোন হামলাশিশু নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত