Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘শিগগির শেষ হবে ইরান যুদ্ধ’

  • সৌদি পাইপলাইনে হামলায় ‘সম্ভবত’ ইরান দায়ী: ট্রাম্প
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭
‘শিগগির শেষ হবে ইরান যুদ্ধ’

শিগগির শেষ হবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। কমে আসবে জ্বালানি তেলের দামও। ইরান ইস্যু নিয়ে আবারও এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে গতকাল দেশটির প্রেসিডেন্ট ক্যাথেরিন কনোলির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধের ব্যাপারে জানতে চাওয়া হলে যুদ্ধ শেষের দিনক্ষণ নিয়ে এমনটা মন্তব্য করেন তিনি। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে অনেক শক্তিশালী চাল বা বিকল্প রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে ওয়াশিংটনের হাতে ঠিক কী কী বিকল্প আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। সিএনবির তথ্য অনুযায়ী, সৌদি পাইপলাইনে ড্রোন হামলার জন্য ইনারকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আগামী নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপরই বন্ধ হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয়, এটি (ইরান যুদ্ধ) শিগগির শেষ হতে যাচ্ছে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এর সমাপ্তি ঘটবে। নির্বাচন জটিল করে তুলতেই তারা (ইরান) যতটা সম্ভব সময়ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার মনে হয়, জনগণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে।’ ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে হরমুজ সংকট ও সৌদি আরব নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেছেন, ‘সবকিছু ঠিকঠাকভাবেই মিটে যাবে।’

যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে বিরাজ করছে জ্বালানি সংকট এবং দাম বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যস্ফীতির বিষয়টি এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলবে। এটির ফল ভুগবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র বলেও হুঁশিয়ারি দেন তিনি। ‘ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। বিষয়টি খুবই সহজ’— যোগ করেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের অবসান ঘটলে তেলের দাম দ্রুত কমে আসবে।

গত শুক্রবার তেলের দাম কিছুটা কমলেও, সপ্তাহের ব্যবধানে তা উল্লেখযোগ্যভাবে পেয়েছে বৃদ্ধি। বিশ্ববাজারে তেলের দামের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচিত ‘ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচার্স’-এর দর ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে।

সৌদি পাইপলাইনে হামলায় ‘সম্ভবত’ ইরান দায়ী: ট্রাম্প গতকাল আরও বলেছেন, সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পূর্ব-পশ্চিম’ অপরিশোধিত তেলের পাইপলাইনে হামলার জন্য সম্ভবত ইরানই দায়ী। এই অঞ্চলে ড্রোন হামলা-সংক্রান্ত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার মনে হয় তারাই (ইরান) দায়ী। সম্ভবত তারাই।’ সৌদি আরব গত শুক্রবার জানিয়েছে, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে একাধিক হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা ওই পাইপলাইনটি বন্ধ করে দিয়েছে।

পিছু হটবে না ইরান: ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফরে আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত শুক্রবার গভীর রাতে নয়াদিল্লিতে ভারতীয় ধর্মীয় নেতাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় পেজেশকিয়ান বললেন, ‘ইরান সফলভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যেহেতু আমরা সত্য ও ন্যায়বিচারের সন্ধানে রয়েছি, তাই আমরা কোনো ধরনের দম্ভপূর্ণ আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করব না।’

ইরানযুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা