Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানে মসজিদের কাছে আত্মঘাতি বোমা হামলা, নিহত অন্তত ১৫

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
পাকিস্তানে মসজিদের কাছে আত্মঘাতি বোমা হামলা, নিহত অন্তত ১৫

সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরকবোঝাই গাড়ির ধাক্কায় এ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন এক চিকিৎসা কর্মকর্তা।

জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহির আলী শাহ জিও নিউজকে বলেছেন, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

পুলিশ জানায়, জুমার নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। এতে মসজিদের বাইরে একটি গর্ত তৈরি হয়। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে তারা।

বিস্ফোরণের পর পুলিশ লাইনস এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানায় পুলিশ।

উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি দেয়ালও ধসে পড়েছে। বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান চলছে বলে জানান তারা।

এদিকে, ঘটনার পর কোহাট-হাঙ্গু সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে আনার পর কোহাটের ডিএইচকিউ হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করে।

আরও পড়ুন

পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

১১ সেপ্টেম্বর ২০২৬


পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসার জন্য অন্তত ২৫ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে।



খাইবার পাখতুনখোয়ার পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ বলেছেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরনো পুলিশ লাইনসের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হয়।



আইজিপি হামিদ জিও নিউজকে বললেন, ‘গাড়িটি ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হয়। এরপর গুলিও চলে।’



তিনি বলেছেন, বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা। পরবর্তী গুলিবিনিময়ের সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।



আইজিপি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে খাইবার পাখতুনখোয়ার পুলিশ ‘লোহার দেয়ালের মতো’ অবস্থান নিয়েছে। এ ধরনের হামলা পুলিশ সদস্যদের মনোবল দুর্বল করতে পারবে না।



তিনি বললেন, ‘শহীদদের রক্ত বৃথা যাবে না।’ তিনি আরও বলেছেন, সন্ত্রাসী ও তাদের সহযোগীদের পরিণতি ভোগ করতে হবে।



কেন্দ্রীয় পুলিশ কার্যালয় জানায়, আইজিপি হামিদ কোহাটের আঞ্চলিক পুলিশ কর্মকর্তার কাছে প্রতিবেদন চেয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনসের ফটকে ধাক্কা দেয়।



কার্যালয়ের তথ্যমতে, কোহাটের বিস্ফোরণের প্রকৃতি আরও বিস্তারিতভাবে নির্ধারণের কাজ চলছে। বিস্ফোরণের পর হামলাকারীদের সঙ্গে গুলিবিনিময়ও চলছিল।

সূত্র: জিও টিভি

পাকিস্তানবোমা বিস্ফোরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ