Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

মহাকাশে প্রথম পাকিস্তানি, গেলেন চীনের রকেটে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬
শেয়ার করুন:
মহাকাশে প্রথম পাকিস্তানি, গেলেন চীনের রকেটে

হাত নাড়াচ্ছেন জিশান আলি। ছবি / রয়টার্স

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছেছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলি। বুধবার তিনজন নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মহাকাশ স্টেশনে যুক্ত হয়। চীনের মানববাহী মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে।

মহাকাশযানটিতে জিশানের সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাং হংবো এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এবং উ ই দায়িত্ব পালন করছেন উড্ডয়ন প্রকৌশলী হিসেবে। তিনি যাচ্ছেন গবেষণা বিশেষজ্ঞ হিসেবে। তিনি পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়া প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি রকেট থেকে আলাদা হয়ে কক্ষপথে প্রবেশ করে। অভিযানটি ‘পুরোপুরি সফল’ হয়েছে বলে জানিয়েছে চীনের মানববাহী মহাকাশ সংস্থা। নভোচারীদের শারীরিক অবস্থাও ভালো রয়েছে।
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে শেনঝৌ-২৪ মহাকাশযানের উৎক্ষেপণের দৃশ্যের পাশে পর্দায় দেখা যাচ্ছে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলিকে। ছবি : রয়টার্সতিয়াংগং মহাকাশ স্টেশনে প্রায় এক সপ্তাহ থাকবেন জিশান। এ সময় পাকিস্তান-চীন মহাকাশ গবেষণা কর্মসূচির আওতায় বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন তিনি। তার দায়িত্বের মধ্যে রয়েছে পরীক্ষার নমুনা ও গবেষণার সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করা।

খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট চারটি জীবপ্রযুক্তি গবেষণা এ অভিযানের অংশ। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া ৩০০টির বেশি প্রস্তাবের মধ্য থেকে চীনা প্রতিষ্ঠানগুলো এসব গবেষণা নির্বাচন করেছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনের অভিযানের জন্য পাকিস্তানি নভোচারী নির্বাচন ও প্রশিক্ষণ দিতে দুই দেশ চুক্তি করে। এরপর তিন দফা যাচাই-বাছাইয়ের মাধ্যমে জিশান আলি ও খুররম দাউদকে নভোচারী হিসেবে নির্বাচন করা হয়। চীনে প্রশিক্ষণ শেষে জিশান অভিযানের জন্য চূড়ান্ত হন। তার বিকল্প হিসেবে রাখা হয়েছে দাউদকে।


পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ অভিযানে দেশের অংশগ্রহণকে ‘গুরুত্বপূর্ণ অর্জন’ বলে অভিহিত করে জাতিকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একে পুরো জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন।


সূত্র : জিও নিউজ 

পাকিস্তানপাকিস্তানি নভোচারীচীনের তিয়াংগং মহাকাশ স্টেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল