Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়ে যা বলল পাকিস্তান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৩২
ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়ে যা বলল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ইসলামাবাদ এটি অনুমোদন করেছে এবং সই করা সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে। এছাড়া সমঝোতার পেছনে দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের অবদান স্বীকার করেছেন শাহবাজ শরিফ।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে সই করেছেন বলে নিশ্চিত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এর আগে, সোমবার এতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিকমাধ্যম এক্স পোস্টে বলেছেন, উভয় দেশের প্রেসিডেন্ট এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন এবং মধ্যস্থতাকারী হিসেবে আমিও এটি অনুমোদন করেছি। নিজ নিজ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তিতে সই করাটা সংঘাতের কূটনৈতিক সমাধানে উভয় পক্ষের অঙ্গীকারকেই তুলে ধরে।

শাহবাজ শরিফ লিখেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে নৌ অবরোধ তুলে নেবে।

তিনি আরও বলেছেন, পাকিস্তান সহ-মধ্যস্থতাকারী দেশ কাতারের সমর্থনে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার জন্য নির্ধারিত সময় অনুযায়ী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করবে।

শেষে তিনি আশা প্রকাশ করেছেন, এই সমঝোতা স্মারকটি যেন সমগ্র অঞ্চলের জন্য বৃহত্তর বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ সমৃদ্ধির এক স্থায়ী ভিত্তি হিসেবে কাজ করে।


এসময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের কথাও বিশেষভাবে উল্লেখ করেন শাহবাজ শরিফ। তিনি লিখেছেন, তার (আসিম মুনির) অক্লান্ত প্রচেষ্টা, নিঃস্বার্থ উৎসর্গ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা এই যুগান্তকারী সাফল্যকে সহজতর করতে এবং শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার অগ্রগতিতে অপরিহার্য ছিল।

সূত্র : আলজাজিরা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতসমঝোতা স্মারকপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি