Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

বারবার জরুরি অবস্থার ফেরে পাকিস্তান

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৭
বারবার জরুরি অবস্থার ফেরে পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন। প্রদেশটির ক্ষমতায় রয়েছে ইমরান খানের দল পিটিআই। সেই অঞ্চলে মোটরসাইকেল চড়ে ‘রেড জোন’-এর দিকে যাওয়ার সময় পথ আটকায় পুলিশ -রয়টার্স

জন্মের পর থেকেই পাকিস্তান জরুরি অবস্থা ও গভর্নরের শাসনের কবলে পড়েছে বারবার। সব প্রদেশেই কোনো না কোনো সময় জারি করা হয়েছে জরুরি অবস্থা বা গভর্নরের শাসন। একইভাবে, পুরো দেশেও কয়েকবার জারি করা হয়েছে জরুরি অবস্থা।

প্রথম গভর্নরের শাসন জারি হয় পাঞ্জাবে, একেবারেই শৈশবে—হাঁটি হাঁটি পা পা বয়সে। জন্মের দেড় বছরের মাথায়, ১৯৪৯ সালের জানুয়ারিতে। তখন পাকিস্তানের শিশুকাল। আর মাত্র সাত বছর বয়সেই পুরো দেশে জারি হয় জরুরি অবস্থা— ১৯৫৪ সালে।

দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ফেডারেল মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্টের অনুমোদনের পর এ ব্যবস্থা কার্যকর হয়।

পাকিস্তানের বর্তমান সংবিধানের ২৩২ অনুচ্ছেদে যুদ্ধ, বহিঃআক্রমণ বা অভ্যন্তরীণ অস্থিরতার কারণে জরুরি অবস্থা জারির বিধান রয়েছে। অন্যদিকে, ২৩৪ অনুচ্ছেদটি ‘গভর্নরের শাসন’ নামে পরিচিত। কোনো প্রদেশে সাংবিধানিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়লে এই অনুচ্ছেদের আওতায় প্রদেশটির নিয়ন্ত্রণ নিতে পারে কেন্দ্রীয় সরকার। আর পাকিস্তানে জরুরি শাসনের সংক্ষিপ্ত ইতিহাস বেশ দীর্ঘ।

জানুয়ারি ১৯৪৯ থেকে এপ্রিল ১৯৫১: পাঞ্জাব

পাকিস্তান প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই দেশটির প্রাণকেন্দ্র পাঞ্জাবে প্রথমবারের মতো জারি করা হয় গভর্নরের শাসন। তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মামদতের সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতাজ দৌলতানার মতবিরোধের জেরে সৃষ্টি হয়েছিল এ পরিস্থিতি।

ডিসেম্বর ১৯৫১ থেকে মে ১৯৫৩: সিন্ধু

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে মুখ্যমন্ত্রী মুহাম্মদ আইয়ুব খুহরোকে বরখাস্ত করার পর সিন্ধু প্রদেশে ১ বছর ১৪৪ দিন গভর্নরের শাসন বহাল ছিল।

এ সময়ে গভর্নরের শাসনে সরাসরি প্রদেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করেন মিয়ান আমিনুদ্দিন।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল ১৯৭৩: বেলুচিস্তান

১৯৭৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বরখাস্ত করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরদার আত্তাউল্লাহ মেঙ্গলের নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে। অভ্যন্তরীণ অস্থিরতায় জড়িত থাকার অভিযোগ এবং ইসলামাবাদে ইরাকি দূতাবাসে অস্ত্র উদ্ধারের ঘটনাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়।

ফেব্রুয়ারি-মে ১৯৭৫: খাইবার পাখতুনখাওয়া

১৯৭৫ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মে পর্যন্ত তৎকালীন উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, বর্তমানে খাইবার পাখতুনখাওয়া ছিল গভর্নরের শাসনাধীন। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে থাকা বহিরাগত অস্থিরতাকে।

জুন-আগস্ট ১৯৮৮: সিন্ধু

সিন্ধুর ইতিহাসে দ্বিতীয়বার জারি করা হয়েছিল গভর্নরের শাসন। এই শাসনব্যবস্থার মেয়াদ ছিল ৬৮ দিন।

ইসলামি জামহুরি ইত্তেহাদের মুখ্যমন্ত্রী আখতার আলী গোলাম কাজির নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন পাকিস্তান সেনাবাহিনীর চার তারকা জেনারেল রহিমুদ্দিন খান। তাকে প্রদেশটির গভর্নর নিয়োগ দেওয়া হয়।

ফেব্রুয়ারি-এপ্রিল ১৯৯৪: খাইবার পাখতুনখাওয়া

পাকিস্তানের অন্যতম বিতর্কিত রাজনৈতিক ঘটনাগুলোর একটি ছিল ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন। প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রদেশে সাবির শাহের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সরকার বরখাস্ত করার পর এ শাসন জারি করা হয়।

ফেব্রুয়ারি-মার্চ ২০০৯: পাঞ্জাব

সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পর দুই মাসের জন্য পাঞ্জাবে গভর্নরের শাসন জারি করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর মধ্য দিয়ে পাকিস্তানে বরখাস্ত করা হয় মুসলিম লীগ-নওয়াজের সরকারকে।

জানুয়ারি-মার্চ ২০১৩: বেলুচিস্তান

দেশ জুড়ে বিক্ষোভের মুখে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার বরখাস্ত করেন পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ।

কোয়েটায় জোড়া বোমা হামলায় নিহত কয়েক ডজন মানুষের মরদেহ নিয়ে হাজার হাজার শিয়া সম্প্রদায়ের মানুষ তীব্র শীতের মধ্যে অবস্থান কর্মসূচি পালন করেন টানা তিন দিন। এর পরিপ্রেক্ষিতে ঘোষণা আসে সরকার পরিবর্তনের। ওই হামলায় নিহত হয়েছিলেন ৯০ জনের বেশি মানুষ।

পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দেশ জুড়ে সংসদ স্থগিত রাখার ঘটনা ঘটেছে জেনারেল জিয়াউল হকের ১৯৭৭ থেকে ১৯৮৫ সালের সামরিক শাসন এবং জেনারেল পারভেজ মোশাররফের ১৯৯৯ থেকে ২০০৭ সালের সামরিক শাসনের সময়।

পাকিস্তানজরুরি অবস্থা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক