Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৪:৪৭
পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। আজ সোমবার স্টারমার এ ঘোষণা দেন। খবর বিবিসির।

স্টারমার দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপে ছিলেন। পদ যায় যায় করছিল বহু দিন ধরে। তবে মাঝেমধ্যে পরিস্থিতি সামাল দিয়ে টিকে ছিলেন লেবার পার্টির এ নেতা।

কিন্তু ক্রমেই স্টারমারের সমর্থন কমে আসছিল। ধীরে ধীরে সরকারে বন্ধুহীন হয়ে পড়েছিলেন তিনি। চাপ হয়ে উঠেছিল আকাশ সমান। সেই চাপ সরিয়ে ছন্দে ফেরা হলো না তার। বাধ্য হলেন সরে দাঁড়াতে।

যদিও গত শুক্রবার (১৯ জুন) পর্যন্ত স্টারমার জোর বলেছিলেন, নেতৃত্ব নিয়ে যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা করবেন তিনি।

স্টারমার জানিয়েছেন, তার দল লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। আজ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

২০২৪ সালের নির্বাচনে কিয়ার স্টারমারের নেতৃত্বে মধ্য বামপন্থী লেবার পার্টি বিরাট জয় পেয়েছিল। কিন্তু একের পর এক কেলেঙ্কারি এবং বিভিন্ন নীতি থেকে ইউটার্ন নেওয়ার কারণে তিনি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকেন।

ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে, জীবনযাত্রার মানোন্নয়নের যে প্রতিশ্রুতি স্টারমার দিয়েছিলেন, তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, লেবার পার্টির ১০০ জনেরও বেশি আইনপ্রণেতা প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ চেয়েছেন। হাউজ অব কমন্সে (ব্রিটিশ সংসদ) এই দলের মোট যতজন প্রতিনিধি আছেন, এই সংখ্যাটি তার প্রায় চার ভাগের এক ভাগ।

স্টারমার আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লেবার পার্টির এমপিদের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা শুরু করেছেন।

এ বিষয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আলোচনা করেছেন জানিয়ে স্টারমার বলেছেন, তিনি লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন। আগামী ৯ জুলাই মনোনয়ন কার্যক্রম শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি