Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

গণভোটে বিচ্ছেদ, গণভোটেই প্রত্যাবর্তন খুঁজছেন বার্নহ্যাম

ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০০:৫৫
শেয়ার করুন:
গণভোটে বিচ্ছেদ, গণভোটেই প্রত্যাবর্তন খুঁজছেন বার্নহ্যাম

গ্রাফিকস: আগামীর সময়

এক দশক আগে গণভোটের রায়ে ইউরোপের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিল ব্রিটেন। সেই বিচ্ছেদের ইতিহাসই ফের আলোচনার কেন্দ্রে ব্রিটিশ রাজনীতিতে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তবে একই সঙ্গে জানিয়ে দিলেন, নতুন করে গণভোট ছাড়া ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের প্রত্যাবর্তন ‘অকল্পনীয়’। গত সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং গতকাল মঙ্গলবার স্কাই নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

ব্রাসেলসে গত শুক্রবার ইইউর সঙ্গে সম্পাদিত নতুন চুক্তির বিস্তারিত গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তুলে ধরেন বার্নহ্যাম। সেখানে কনজারভেটিভ সাংসদ বার্নার্ড জেনকিন গণভোট ছাড়া ইইউতে ফেরার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চান। জবাবে বার্নহ্যাম বলেছেন, ‘হ্যাঁ, তা অকল্পনীয়।’ তবে এখনই নতুন গণভোট আয়োজনের প্রস্তাব দিচ্ছেন না তিনি। বর্তমান পার্লামেন্টের মেয়াদে ইউরোপের অভিন্ন বাজার, শুল্ক ইউনিয়ন কিংবা অবাধ চলাচল ব্যবস্থায় ফিরবে না ব্রিটেন। আগামী ডিসেম্বরে প্রকাশিতব্য ১০ বছর মেয়াদি জাতীয় পরিকল্পনায় ইউরোপের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

বার্নহ্যামের এ উদ্যোগের বিরোধিতা করেছেন ছয় সাবেক প্রধানমন্ত্রী। তারা হলেন— ডেভিড ক্যামেরন, তেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক ও টনি ব্লেয়ার। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সুনাক সতর্ক করে বলেছেন, ব্রেক্সিট বিতর্ক ফের বিভাজন সৃষ্টি করবে। সরকারের মনোযোগও সরে যাবে অন্যদিকে। সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন বার্নহ্যাম। তার বক্তব্য, ব্রেক্সিট নিয়ে আলোচনার বিরোধিতা করে ব্রিটেনকে অতীতের দুর্বল ব্যবস্থার মধ্যেই আটকে রাখার ঝুঁকি তৈরি করছেন তারা। অন্যদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনক নতুন চুক্তির জন্য বার্নহ্যামের জনাদেশ নেই বলে অভিযোগ করেছেন। তার আশঙ্কা, এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।

ব্রাসেলসে গত ২০ নভেম্বর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করেন বার্নহ্যাম। সেখানে খাদ্য ও কৃষিপণ্য বাণিজ্যের বাধা কমানো, কার্বন নিঃসরণ বাণিজ্যব্যবস্থা সংযুক্ত করা এবং তরুণদের যাতায়াতের সুযোগ বৃদ্ধিতে সমঝোতা হয়। নতুন ব্যবস্থায় প্রতি বছর উভয়পক্ষের মোট এক লাখ তরুণ তিন বছর পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে বসবাস, কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন। তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। খাদ্য ও কৃষিপণ্যের অধিকাংশ সীমান্ত পরীক্ষা প্রত্যাহারের কথা রয়েছে ২০২৮ সালের মার্চে। তবে ইউরোপীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যয় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ব্রিটিশ সরকারের হিসাব, এসব সমঝোতা ২০৪০ সালের মধ্যে দেশটির মোট দেশজ উৎপাদন সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ বাড়াতে পারে। অর্থমূল্যে বছরে প্রায় ১ হাজার ৭০০ কোটি পাউন্ড। ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট গণভোটে ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছিলেন ৫১ দশমিক ৯ শতাংশ ব্রিটিশ ভোটার। বিপক্ষে ছিলেন ৪৮ দশমিক ১ শতাংশ। দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন শেষে ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় এই জোট ত্যাগ করে যুক্তরাজ্য।

সেই গণভোটের এক দশক পর ব্রিটেনের সামনে ফের ইউরোপের দরজা খুলছে। তবে সেই দরজা দিয়ে পূর্ণ সদস্য হিসেবে ফেরার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ব্রিটিশ জনগণের হাতেই রাখতে চান বার্নহ্যাম। যে ব্যালটে লেখা হয়েছিল বিচ্ছেদের ইতিহাস, প্রত্যাবর্তনের সম্ভাব্য ইতিহাসও লেখা হবে সেই ব্যালটেই।

লন্ডনগণভোটপ্রত্যাবর্তনবার্নহ্যাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ