Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদি উপকূলে ট্যাংকারে আরপিজি হামলা, দুই শহরে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৫:৫৫
সৌদি উপকূলে ট্যাংকারে আরপিজি হামলা, দুই শহরে সতর্কতা

সৌদি আরবের উপকূলে একটি তেলবাহী জাহাজ। ফাইল ছবি / রয়টার্স

সৌদি আরবের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) দিয়ে হামলা হয়েছে। শুক্রবার রাতে ছোট একটি নৌযান থেকে ট্যাংকারটিকে লক্ষ্য করে আরপিজি ছোড়া হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিও জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ৭৮ নটিক্যাল মাইল বা প্রায় ১৪৫ কিলোমিটার উত্তর-পূর্বে হামলার ঘটনা ঘটে। এতে ট্যাংকারটির পেছনের বাম পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর জাহাজটির সব ক্রু নিরাপদে ছিলেন এবং তাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে জাহাজটির কী ধরনের ক্ষতি হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

এদিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের দুটি শহরে সম্ভাব্য বিপদ নিয়ে অল্প সময়ের জন্য সতর্কতা জারি করা হয়েছিল। দেশটির সিভিল ডিফেন্স খামিস মুশাইত ও আবহা শহরে আগাম সতর্কবার্তা জারি করে। পরে সংস্থাটি জানায়, ওই হুমকি কেটে গেছে।

আরও পড়ুন

হরমুজে মাইনে আঘাত লেগে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

১৭ অক্টোবর ২০২৬

খামিস মুশাইত ও আবহা ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। সতর্কবার্তাটি ট্যাংকারে হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


এর আগে শনিবার ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানার খবর পাওয়া যায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নৌমাইনে আঘাত পেয়ে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।


ইরানি কর্তৃপক্ষ জাহাজটিকে ‘বেপরোয়া’ হিসেবে বর্ণনা করে দাবি করেছে, সেটির নেভিগেশন ও রাডার ব্যবস্থা বন্ধ ছিল। তবে জাহাজটির নাম বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।



সূত্র : আলজাজিরা 



সৌদি উপকূলজাহাজে হামলাসৌদিতে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ