একটি ড্রোন হামলা বদলে দিয়েছে সৌদি আরবের তেল রপ্তানির হিসাব। দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন সৌদির পূর্বাঞ্চল থেকে তেল নিয়ে যায় লোহিত সাগরের ইয়ানবু বন্দরে।পাইপলাইনটি সৌদি আরবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, হরমুজ প্রণালি দিয়ে তেল পাঠানো এখন বড় বাধার মুখে। তাই হরমুজ এড়িয়ে তেল রপ্তানির প্রধান পথ হয়ে উঠেছিল এই পাইপলাইন।এখন সেই পথও বন্ধ। ফলে সৌদি আরবের তেল রপ্তানিতে নতুন চাপ তৈরি হয়েছে। এর প্রভাব শুধু সৌদিতে সীমাবদ্...