Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতি ঠেকাতে এবার সৌদি আরবের পাশে যুক্তরাজ্য

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:০২
হুতি ঠেকাতে এবার সৌদি আরবের পাশে যুক্তরাজ্য

ইয়েমেনের হুতিগোষ্ঠী ঠেকাতে পাকিস্তান, তুরস্ক, কুয়েত, মিসরের পর এবার সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। মিডল ইস্ট আইয়ের গতকাল বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ইরানসমর্থিত গোষ্ঠীটির ওপর হামলা চালাতে উপসাগরীয় এ মিত্রকে যুদ্ধবিমান দেবে লন্ডন। সঙ্গে সামরিক উপদেষ্টাও।

হুতি হামলার বিরুদ্ধে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরবে রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের গত মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী, এই বিমানগুলো শুধু হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযানে ব্যবহৃত হবে। তাদের ওপর আক্রমণের জন্য এগুলো ব্যবহার করা হবে না। এ ছাড়া সহায়তা প্রদানের লক্ষ্যে সামরিক উপদেষ্টাদের পাশাপাশি আরএএফের একটি এ৪০০এম পরিবহন বিমানও পাঠানো হবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, ‘আমাদের মিত্র সৌদি আরবের ওপর হুতিদের ক্রমাগত হামলা অত্যন্ত নিন্দনীয়।’ তিনি আরও বলেছেন, ‘বিশেষ করে রিয়াদের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার ঘটনাটি প্রমাণ করে যে, এই অঞ্চলে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য হুতিরা কতটা মরিয়া হয়ে উঠেছে।’ গত সেপ্টেম্বরে সৌদি আরব তাদের মিত্রদেশগুলোর কাছে হুতি মোকাবিলায় সহায়তা চায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মোতায়েন করা হচ্ছে যুক্তরাজ্যের যুদ্ধবিমান।

ইয়েমেনে হুতিদের হামলা

গতকাল বুধবারও ইয়েমেনের আল মুকাল্লায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হুতিগোষ্ঠী। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বিমানবন্দরের সামরিক ঘাঁটিতে এ হামলা করা হয়েছে বলে এএফপিকে নিশ্চিত করেছেন দুজন সামরিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘হুতিরা আল-রায়ান বিমানবন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনীর অবস্থানস্থল একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে।’

একই দিন এডেন শহরেও সৌদি আরবের একটি অবস্থানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতিগোষ্ঠী। রিয়াদ-সমর্থিত ইয়েমেনি সরকারের ক্ষমতার কেন্দ্রে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এডেনের বদর ক্যাম্পে সৌদি শত্রুপক্ষের অপারেশন রুমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছে।’ শহরের দুটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, হামলাটি বিমানবন্দরের কাছে এমন একটি স্থানে চালানো হয়েছে, যা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বাহিনীর নিয়ন্ত্রণে ছিল এবং যে জোটটি হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

পাঁচটি ড্রোন প্রতিহত করেছে সৌদি জোট

হুতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা সৌদি জোট গতকাল জানিয়েছে, তারা দেশটির দিকে নিক্ষেপ করা পাঁচটি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে পবিত্র শহর মদিনার দিকে আসা ড্রোনও রয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এক্সে পোস্ট করে জানিয়েছেন, সৌদি আরবের দিকে আসা চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরে আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের পূর্বাঞ্চল এবং মদিনা এলাকায় এসব ড্রোন প্রতিহত করা হয়।

 

হুতিসৌদি আরবযুক্তরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই