Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ঋণের চাপ কমানোই হবে ইসরায়েলের নতুন সরকারের চ্যালেঞ্জ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৭:৩৩
ঋণের চাপ কমানোই হবে ইসরায়েলের নতুন সরকারের চ্যালেঞ্জ

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট- রয়টার্স

চলতি বছরের শেষ দিকে নতুন সরকার পেতে যাচ্ছে ইসরায়েল। তবে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সাম্প্রতিক বছরগুলোতে বেড়ে যাওয়া প্রতিরক্ষাখাতনির্ভর সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে হবে তাদের। সেই সঙ্গে শিক্ষা, অবকাঠামোসহ প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোতে আরও বেশি বিনিয়োগ করতে হবে বলে বুধবার জানিয়েছেন ইসরায়েল ব্যাংকের গভর্নর আমির ইয়ারোন।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান জোট সরকার।

ক্যালকালিস্ট পত্রিকার এক সম্মেলনে ইয়ারোন বলেছেন, আর্থিক নীতিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রতিরক্ষা বাজেট এখন মোট দেশজ উৎপাদনের প্রায় ৮ শতাংশে পৌঁছেছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ছিল এর অর্ধেক। ওই হামলার পরই শুরু হয় গাজা যুদ্ধ।

তিনি বললেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সামনে একটি স্পষ্ট চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, সরকারি ঋণ আর বাড়তে দেওয়া যাবে না। বর্তমানে আমরা ঋণ বৃদ্ধির পথেই রয়েছি।’

আরও পড়ুন

নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ হবে অক্টোবরে

১৩ জুলাই ২০২৬

তিনি জানান, ২০২৩ সালে ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের প্রায় ৬০ শতাংশ ছিল, যা এখন বেড়ে ৭০ শতাংশে পৌঁছেছে।

তিনি আরও বললেন, ‘দ্বিতীয় বিষয় হলো প্রতিরক্ষা বাজেট... আর তৃতীয়টি হলো শিক্ষা ও অবকাঠামোর মতো প্রবৃদ্ধির চালিকাশক্তিতে বিনিয়োগ।’

ইয়ারোন আরও বলেছেন, অতি-রক্ষণশীল ইহুদিদের মতো বিভিন্ন জনগোষ্ঠীকে শ্রমবাজারে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

ইসরায়েলের বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা হুমকির কারণে প্রতিরক্ষা ব্যয় উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনা থাকায় ইয়ারোন ২০২৭ সালে কর বাড়ানোর পক্ষে মত দেন, যাতে সরকারি ঋণ নিয়ন্ত্রণে রাখা যায়।

তিনি বললেন, ‘বাস্তবতা হলো, ৭ অক্টোবরের আগের তুলনায় আমাদের বাজেট সম্ভবত আরও বড়ই থাকবে।’

গাজা ও ইরান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির চাপ কমে আসার পর গত সপ্তাহে ইসরায়েল ব্যাংক নীতিসুদ ২৫ ভিত্তি পয়েন্ট কমিয়ে সাড়ে ৩ শতাংশে নামিয়েছে। এটি টানা দ্বিতীয়বারের মতো সুদ কমানোর সিদ্ধান্ত।

ইয়ারোন বলেছেন, ইসরায়েল যদি আবার যুদ্ধে না জড়ায় এবং মূল্যস্ফীতি স্থিতিশীল থাকে, তাহলে স্বল্পমেয়াদি সুদের হার আরও কমতে পারে। তবে মজুরি ও বাড়িভাড়ার মতো খাতে মূল্যচাপ থাকায় মুদ্রানীতি সতর্ক থাকতে হবে।

ইয়ারোনের মতে, ইসরায়েলের অর্থনীতি স্থিতিশীল থাকলেও দেশটির প্রতি বৈশ্বিক নেতিবাচক মনোভাব বাণিজ্যের ওপর অতিরিক্ত করের মতো প্রভাব ফেলছে। তার মতে, এর দীর্ঘমেয়াদি প্রভাব থাকতে পারে এবং নীতিনির্ধারণের সময় বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

নেসেটইসরায়েলি সরকারইসরায়েলঋণের চাপনির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প