Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি খুলতে কী শর্ত দিল ইরান?

এপি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৯
হরমুজ প্রণালি খুলতে কী শর্ত দিল ইরান?

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে একাধিক নতুন শর্ত দিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে একাধিক নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘদর এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া যাবে না। দেশটিকে ইরানের বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে স্থায়ীভাবে। একই সঙ্গে তুলে নিতে হবে ইরানের বন্দরগুলো ঘিরে থাকা নৌ অবরোধ এবং ওই অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে মার্কিন সামরিক বাহিনী।

ইরানের দাবি, যুদ্ধের কারণে দেশটির যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করতে হবে কোনো শর্ত ছাড়াই।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশ করা হয়েছে জোলঘদরের এই বক্তব্য। তিনি প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডারও।

ইরানের নতুন শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হরমুজ প্রণালি নিয়ে চূড়ান্ত সমঝোতার পর নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানা গেছে একাধিক প্রতিবেদনে।

আরও পড়ুন

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

০৯ আগস্ট ২০২৬

এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে তারা। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথটি যুদ্ধের আগে আন্তর্জাতিক নৌপথ হিসেবে ব্যবহৃত হতো।

মধ্যস্থতাকারী উপসাগরীয় দেশ ওমান শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলমান রয়েছে। একই সঙ্গে প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার অংশ হিসেবে ওই জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

কোম্পানিটি জানিয়েছে, শনিবার ভোরের ওই হামলায় কেউ হতাহত হয়নি। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের এক ডজনের বেশি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এসব হামলায় একজন নাবিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

তবে হামলাটি ঠিক কোথায় ঘটেছে বা জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কোম্পানিটি।

আরও পড়ুন

ইরানই এখন যুক্তরাষ্ট্রের ‘নম্বর ওয়ান’ নিরাপত্তা অগ্রাধিকার!

০৮ আগস্ট ২০২৬

পরে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র জানায়, ওমানের খাসাব শহরের পূর্বে একটি জাহাজে কোনো একটি বস্তু আঘাত হানলে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজ ও এর নাবিকেরা নিরাপদে রয়েছেন। তবে এটি আমিরাতের ওই জাহাজে হামলার একই ঘটনা কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরানহরমুজ প্রণালিযুক্তরাষ্ট্রশর্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!