Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

দোহায় জমকালো আয়োজনে শুরু ক্লাসিক গাড়ির প্রদর্শনী

  • দ্য পার্ল আইল্যান্ডে ৭৪টি বিরল ও ঐতিহাসিক গাড়ি
  • প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত
এম আর তাহরীম, কাতার থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২২
শেয়ার করুন:
দোহায় জমকালো আয়োজনে শুরু ক্লাসিক গাড়ির প্রদর্শনী

সংগৃহীত ছবি

বিলাসিতা, ইতিহাস আর গাড়ির নকশার অনন্য সমন্বয়ে কাতারে শুরু হয়েছে ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। বুধবার (১৮ নভেম্বর) দোহার দ্য পার্ল আইল্যান্ডে জমকালো আয়োজনে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এবারের আয়োজনে কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর ৭৪টি বিরল ও ঐতিহাসিক গাড়ি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে কাতারের সাবেক শাসক শেখ আবদুল্লাহ বিন জসিম আল থানির ব্যবহৃত ১৯৩৮ সালের একটি শেভ্রোলেট গাড়ি। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

সপ্তম আয়োজনে সবচেয়ে বেশি গাড়ি

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন কাতার মিউজিয়ামস ও দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানি। তিনি এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতাও করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তি ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শনীটি আয়োজনের ইতিহাসে সবচেয়ে বড়। এতে ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে তৈরি ক্লাসিক গাড়িগুলো পাঁচটি বিভাগে ভাগ করে প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) সহযোগিতা ও তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় জিসিসিভুক্ত সব দেশ থেকেই অংশগ্রহণ রয়েছে। মোট অংশগ্রহণকারী গাড়ির প্রায় অর্ধেকই এসেছে এসব দেশ থেকে।

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল থানি বলেন, সপ্তম সংস্করণটি আয়োজনের ধারাবাহিক উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পর্যটক ও গাড়িপ্রেমীদের কাছে কাতার এবং এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে প্রদর্শনীর অবস্থান আরও শক্তিশালী হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলোর ব্যাপক অংশগ্রহণ গত কয়েক বছরে আয়োজনটির অর্জিত মর্যাদারই প্রতিফলন।

তিনি বলেন, ‘আমরা ক্লাসিক গাড়িগুলোকে শুধু ঐতিহাসিক সংগ্রহ হিসেবে দেখি না। এগুলো নকশা ও প্রকৌশলের অসাধারণ নিদর্শন। সপ্তম সংস্করণে আমাদের লক্ষ্য গতানুগতিক প্রদর্শনীর বাইরে গিয়ে এমন একটি সাংস্কৃতিক ও প্রকৌশলগত অভিজ্ঞতা তৈরি করা, যা এক শতাব্দীরও বেশি সময়ের মোটরগাড়ির বিবর্তন তুলে ধরবে।’

তিনি আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে বিশেষায়িত মোটরগাড়ি প্রদর্শনীর তালিকায় কাতারের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি যান্ত্রিক ও প্রকৌশল ঐতিহ্য সংরক্ষণের আঞ্চলিক কেন্দ্র হিসেবে এই প্রদর্শনীকে গড়ে তুলতে চায় অ্যাসোসিয়েশন।

এক শতাব্দীর মোটরগাড়ির ইতিহাস

সংস্থাটির ভাইস চেয়ারম্যান ওমর আল ফারদান বলেন, ক্লাসিক গাড়ির জগতে কাতারকে শীর্ষস্থানীয় অবস্থানে প্রতিষ্ঠা করার দীর্ঘদিনের প্রচেষ্টার ধারাবাহিকতাই এবারের আয়োজন। এটি শুধু বিরল ও ব্যতিক্রমী গাড়ির প্রদর্শনী নয়, বরং ক্লাসিক মোটরগাড়ির ইতিহাস এবং এর শৈল্পিক ও প্রকৌশলগত গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর উদ্যোগ।

তিনি বলেন, ‘ক্লাসিক গাড়ি শুধু সংগ্রহযোগ্য বস্তু নয়। এগুলো বিশ্বে শিল্পের বিকাশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর জীবন্ত সাক্ষ্য।’

ওমর আল ফারদান আরও বলেন, প্রদর্শনীটি বিশেষজ্ঞ, সংগ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এর মাধ্যমে দর্শনার্থীরা সমৃদ্ধ যান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিবছর প্রতিযোগিতার বিভাগে বৈচিত্র্য আনা এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করা হয়। পাশাপাশি তরুণদের আগ্রহী করে তুলতে শিক্ষামূলক আয়োজন ও কর্মশালার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ বিষয়ে জ্ঞান ও দক্ষতা পৌঁছে দেওয়া যায়।

তিনি বলেন, ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন যে স্বীকৃতি ও প্রভাব অর্জন করেছে, তাতে আমরা গর্বিত। কাতারের মর্যাদা এবং এই অসাধারণ ঐতিহ্যের প্রতি মানুষের আস্থাকে আরও দৃঢ় করে, এমন একটি আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাইকে প্রদর্শনী পরিদর্শন করে বিলাসিতা, ইতিহাস ও উদ্ভাবনের এই মিলন উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি।’

অংশগ্রহণে রেকর্ড, সবচেয়ে পুরোনো গাড়ি ১৯২৮ সালের

অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য ও মহাসচিব প্রকৌশলী আবদুল লতিফ আলী আল ইয়াফি জানান, এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৭৪টি ক্লাসিক গাড়ি, যা আয়োজনটির ইতিহাসে সর্বোচ্চ। জিসিসিভুক্ত প্রতিটি দেশ থেকেই অংশগ্রহণকারী থাকায় তারা বিশেষভাবে আনন্দিত। মোট গাড়ির প্রায় ৫০ শতাংশই এসেছে উপসাগরীয় দেশগুলো থেকে। তার মতে, এটি আয়োজনটির ক্রমবর্ধমান গুরুত্ব এবং আঞ্চলিক সংগ্রাহক ও বিশেষায়িত সংস্থাগুলোর আস্থার প্রতিফলন।

প্রদর্শনীতে অংশ নেওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে ১৯২৮ সালের একটি ফোর্ড মডেল এ, যা এবারের প্রতিযোগিতার সবচেয়ে পুরোনো গাড়ি। রয়েছে ১৯২৯ সালের একটি বিএমডব্লিউও। আগের সংস্করণগুলোর তুলনায় দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগিতা বিভাগে জিসিসিভুক্ত দেশগুলোর আরও বেশি দুর্লভ গাড়ি এসেছে। পাশাপাশি রয়েছে কনভার্টিবল ও স্পোর্টস কারের উল্লেখযোগ্য সংগ্রহ।

শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন

শিশু ও তরুণদের ক্লাসিক গাড়ির ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। কাতার অটো মিউজিয়াম স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করছে। এতে ক্লাসিক গাড়িকে প্রকৌশল, কারুশিল্প ও নকশার সমন্বয়ে তৈরি শিল্পকর্ম হিসেবে তুলে ধরা হবে।

এ ছাড়া আগ্রহী সংগ্রাহকদের জন্য ধারাবাহিক সংক্ষিপ্ত শিক্ষামূলক ভিডিও তৈরি করবে জাদুঘরটি। এসব ভিডিওতে ক্লাসিক গাড়ি সংগ্রহ, পুনরুদ্ধার, সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য প্রস্তুত করার বিষয়ে ব্যবহারিক নির্দেশনা থাকবে। ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানিও শিশুদের জন্য প্রতিযোগিতা, ছবি আঁকার আয়োজন এবং বিভিন্ন শৈল্পিক কার্যক্রমের ব্যবস্থা করবে।

আল ইয়াফি বলেন, ক্লাসিক গাড়ির মূল্য শুধু এর সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। এগুলো সমাজের সম্মিলিত স্মৃতি এবং সাংস্কৃতিক ও শিল্প ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এ বছর উদ্ভাবনী ও আকর্ষণীয় প্রতিযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিযোগিতার বিচারক প্যানেলে রয়েছেন ক্লাসিক গাড়ি মূল্যায়নে অভিজ্ঞ কাতারি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পেশাদারত্ব, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে ফিভার মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। প্রতিযোগিতায় নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমে সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করার পাশাপাশি সংগ্রাহকদের তাদের সংগ্রহের বিশেষ গাড়িগুলো প্রদর্শনে আগ্রহী করে তোলার চেষ্টা করা হচ্ছে।

ঐতিহ্য সংরক্ষণে কাতার অটো মিউজিয়ামের উদ্যোগ

কাতার মিউজিয়ামসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ আল রুমাইহি ক্লাসিক গাড়ির ঐতিহ্য সংরক্ষণের সাংস্কৃতিক, শিক্ষাগত ও সৃজনশীল গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি ক্লাসিক গাড়িরই নিজস্ব গল্প রয়েছে। প্রতিটি গাড়ি প্রকৌশল, নকশা ও সৃজনশীলতার একেকটি শিক্ষা। গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে কাজ করা সংগ্রাহকদের সম্মান জানানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ বিষয়ে জ্ঞান পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটি কাতার অটো মিউজিয়ামের পেছনের দৃষ্টিভঙ্গির স্বাভাবিক সম্প্রসারণ। আমরা জাদুঘরটিকে একটি সাংস্কৃতিক ও সামাজিক পরিসর হিসেবে গড়ে তুলছি। এখানে মোটরগাড়ির প্রতি অনুরাগ থেকে উদ্ভাবন, নকশা, স্থায়িত্ব ও সড়ক নিরাপত্তার অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হবে। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের উদ্ভাবক, নকশাবিদ ও নীতিনির্ধারকদের অনুপ্রাণিত করা হবে।’

দ্য পার্ল আইল্যান্ডে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন

দ্য পার্ল আইল্যান্ডের আয়োজক সহযোগী ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের সালেহ আল জাইদাহ বলেন, দ্বীপটিতে সপ্তমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন বিলাসিতা ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা মর্যাদাপূর্ণ অনুষ্ঠানগুলোকে সমর্থন করার ক্ষেত্রে কোম্পানির অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি সমন্বিত দর্শনার্থী-অভিজ্ঞতা তৈরি করা, যেখানে গন্তব্যের সৌন্দর্য ও অনুষ্ঠানের আবহ একসঙ্গে ফুটে উঠবে। এর মাধ্যমে সাংস্কৃতিক কেন্দ্র ও বিশেষ আকর্ষণীয় স্থান হিসেবে দ্য পার্ল আইল্যান্ডের অবস্থান আরও শক্তিশালী হবে।’

আল জাইদাহ আরও বলেন, দ্য পার্ল আইল্যান্ডে আয়োজিত প্রতিটি অনুষ্ঠানকে ব্যতিক্রমী অভিজ্ঞতায় পরিণত করতে তারা কাজ করছেন। দ্বীপটির সুযোগ-সুবিধা ও সমন্বিত সেবা কাজে লাগিয়ে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে, যেখানে আভিজাত্য ও মৌলিকতার মেলবন্ধন ঘটবে। কাতারের পর্যটন ও সাংস্কৃতিক পরিমণ্ডল সমৃদ্ধ করার পাশাপাশি দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে দ্য পার্ল আইল্যান্ডকে আরও আকর্ষণীয় করে তোলাও তাদের লক্ষ্য।

এদিকে, সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ডের (দাম) কর্মসূচি বিভাগের পরিচালক হাসান ইউসুফ আল ওবাইদলি জানান, টানা পঞ্চমবারের মতো এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে সহায়তা করছে সংস্থাটি। ক্লাসিক গাড়ির ঐতিহ্য সংরক্ষণ এবং সেগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এমন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উদ্যোগকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

তিনি বলেন, এই আয়োজন কাতার ও জিসিসিভুক্ত দেশগুলোর গাড়ির মালিক এবং উৎসাহীদের একত্র করেছে। পাশাপাশি বিভিন্ন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ও ক্লাসিক গাড়ির ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০টি পুরস্কার, বিজয়ীদের নাম ঘোষণা ২২ নভেম্বর

আয়োজক সংস্থা জানিয়েছে, পাঁচটি বিভাগে প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ১৫টি পুরস্কারসহ মোট ২০টি নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার রাখা হয়েছে। এর বাইরে দেওয়া হবে পাঁচটি বিশেষ স্বীকৃতি। এগুলো হলো সেরা ব্যতিক্রমী বিলাসবহুল ক্লাসিক গাড়ি, সবচেয়ে আকর্ষণীয় গাড়ি, সেরা সংরক্ষিত আসল ক্লাসিক গাড়ি, সেরা সংরক্ষিত স্থানীয় ঐতিহ্যবাহী গাড়ি এবং প্রদর্শনীর সেরা গাড়ি। আগামী ২২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের প্রদর্শনীর সপ্তম সংস্করণ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য বিশেষ আয়োজনের পাশাপাশি বিভিন্ন শৈল্পিক পরিবেশনারও ব্যবস্থা রয়েছে। ফলে সব বয়সী দর্শনার্থীর জন্যই প্রদর্শনীটি উপভোগের সুযোগ থাকছে।

 

মধ্যপ্রাচ্যকাতারগাড়ি প্রদর্শনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান