হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়া
রয়টার্স

খলিল আল-হাইয়া- রয়টার্স
এক বিবৃতিতে সোমবার খলিল আল-হাইয়াকে সংগঠনটির সামগ্রিক নেতা হিসেবে ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ২০২৪ সালে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে হামাসের দুই বছরব্যাপী পূর্ণাঙ্গ যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন সিনওয়ার।
গাজাভিত্তিক হামাসের নির্বাসিত প্রধান এবং সংগঠনটির শীর্ষ আলোচক আল-হাইয়া। ২০২৪ সালের জুলাইয়ে ইরানে ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর এবং সিনওয়ারের মৃত্যুর পর থেকে হামাসের নেতৃত্বে ক্রমেই আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি।
২০২৫ সালে দোহার ওপর ইসরায়েলের এক হামলায় লক্ষ্যবস্তু হওয়া শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও আল-হাইয়া ছিলেন বলে রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।




