Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

‘নাকবা’র ৭৮তম বর্ষপূর্তির দিনেও ইসরায়েলের হামলা, ৭ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:২৩
‘নাকবা’র ৭৮তম বর্ষপূর্তির দিনেও ইসরায়েলের হামলা, ৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলার পর আগুন জ্বলছে একটি বেসামরিক ভবনে। ছবি: রয়টার্স

গাজা শহরে ইসরায়েলের পৃথক বিমান হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। একটি আবাসিক ভবন ও একটি বেসামরিক গাড়িতে চালানো এই হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ। ‘নাকবা’ বা ‘মহাবিপর্যয়ের’ ৭৮তম বর্ষপূর্তির দিন গতকাল শুক্রবার এই হামলা চালায় ইসরায়েল।

তেল আবিবের দাবি, গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ৭ অক্টোবরের হামলার ‘অন্যতম স্থপতিকে’ নিশানা করেছে ইসরায়েল। তবে হাদ্দাদ নিহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি হামাস। আলজাজিরাও নিশ্চিত করতে পারেনি ইসরায়েলের দাবি।

সূত্রের বরাতে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, একটি বেসামরিক গাড়িতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেখানে প্রাণ হারান তিন ফিলিস্তিনি। অন্যদিকে পশ্চিম গাজা শহরের রিমালে একটি আবাসিক ভবনে হামলা চালায় দখলদার ইসরায়েল। এখানে প্রাণ হারান চারজন। এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। নিহতদের মধ্যে তিনি নারী ও এক শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে এই হামলা। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনটিতে ছড়িয়ে পড়ে আগুন।
সর্বশেষ এই হামলার নাকবার ৭৮তম বর্ষপূর্তিতে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ১৯৪৮ সালের যুদ্ধে এই দিনে ইসরায়েল প্রতিষ্ঠার জন্য বাস্তুচ্যুত হন সাড়ে ৭ লাখ ফিলিস্তিনি। এই দিনটিকে স্মরণ করা হয় নাকবা বা মহাবিপর্যয় হিসেবে।

ইসরায়েলফিলিস্তিননাকবাগাজা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise