Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হামাস ও হিজবুল্লাহ নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৩:১২
হামাস ও হিজবুল্লাহ নেতাদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: বাসস

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। দেশটির সর্বোচ্চ নেতার দাফনের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাসের শুরা পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে তারা ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। পাশাপাশি গাজা ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

বৈঠকে মোহাম্মদ দারবিশ বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিপর্যয়কর। তিনি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন। সাম্প্রতিক সংঘাতে ইরানের সামরিক ও কূটনৈতিক সাফল্যের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি।

জবাবে আব্বাস আরাঘচি হামাসের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এদিকে, আরাঘচি হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও সাবেক লেবাননের সংসদ সদস্য মুহাম্মদ ফনেইশের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেছেন।
দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, বৈঠকে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন ফনেইশ।

বৈঠকে ফনেইশ লেবাননের প্রতি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানের সামরিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।

জবাবে আরাঘচি হিজবুল্লাহর প্রতিরোধের প্রশংসা করেন এবং নিহত নেতা হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেছেন, যুদ্ধবিরতি স্মারকের আলোকে লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে ইরান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র: আল জাজিরা

ইরানপররাষ্ট্রমন্ত্রীহামাসহিজবুল্লাহবৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’