Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭
শেয়ার করুন:
গাজায় খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৩

শনিবার গাজা সিটিতে খাবারের গাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন ফিলিস্তিনিরা। ছবি : সংগৃহীত

গাজায় গত বছরের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। এদিকে শীতকালীন বৃষ্টি ও বন্যায় উপত্যকাটির মানবিক সংকট আরও গভীর হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার শিকার গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোযুক্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িটির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

হামলার প্রত্যক্ষদর্শী ও বাস্তুচ্যুত গাজার বাসিন্দা আবু জেইন আল-দায়া বলেছেন, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ও দরিদ্র মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করত। শিশুদের মধ্যে খাবার বিতরণের জন্য গাড়িটি থামার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মানুষের জন্য খাবার সরবরাহকারীরাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তার মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন আলজাজিরার গাজা সিটির প্রতিনিধি ইব্রাহিম আল-খলিলি।গাজায় খাবারের গাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ঘটনাস্থলে কয়েকজন ফিলিস্তিনি শিশু। ছবি : রয়টার্সতিনি আরও জানিয়েছেন, শনিবার এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আল-খলিলি বলেছেন, যুদ্ধবিরতি গাজার মানুষের জীবনে এখনো কোনো পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ তাদের প্রতিদিনের কঠিন বাস্তবতার অংশ হয়ে আছে।

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের অবসান ঘটেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ সময়ে যুদ্ধবিরতি ৬০০ বারের বেশি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছেন আল-খলিলি। আর তিন বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৩৬।

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা

গাজায় হামলার পাশাপাশি দখলকরা পশ্চিম তীরেও ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।

শুক্রবার গভীর রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে একটি অবৈধ ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন ৪২ বছর বয়সী হামজা মাসউদ সালিম আবদো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তার মরদেহ আটকে রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় আরেক ফিলিস্তিনি ব্যক্তিকে আটক করা হয়েছে।

পশ্চিম তীরের রামাল্লা থেকে আলজাজিরার প্রতিনিধি নুর ওদেহ জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা প্রায় কোনো জবাবদিহি ছাড়াই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি কর্তৃপক্ষের তদন্ত করা বসতি স্থাপনকারীদের হামলার ৩ শতাংশেরও কম ঘটনায় আংশিক বা পূর্ণ দণ্ড দেওয়া হয়। এ ছাড়া ফিলিস্তিনিরা হামলার অভিযোগ জানাতে গেলে প্রায়ই আটক, জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হন। এ কারণে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগও খুব কম জমা পড়ে।
ফিলিস্তিনিদের দিকে বন্দুক তাক করে আছে মুখোশ পরিহিত এক ইসরায়েলি বসতি স্থাপনকারী। ফাইল ছবি / রয়টার্সপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যসহ ইসরায়েলের মিত্র দেশগুলো। তবে সমালোচকদের অভিযোগ, পশ্চিমা নেতারা কথার সঙ্গে সামঞ্জস্য রেখে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না।

চলতি মাসের শুরুতে আলজাজিরার এক অনুসন্ধানে দেখা গেছে, পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ১ কোটি ৪৪ লাখ ডলারের সরকারি কাজের চুক্তি দিয়েছে যুক্তরাজ্য। অথচ এর আগে দেশটি এসব বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল। বসতি সম্প্রসারণে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে ব্রিটিশ সরকার।

এদিকে, শীতকালীন দুর্যোগ গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ সপ্তাহের শুরুতে জানিয়েছে, খাবার রান্না করতে ফিলিস্তিনিদের আবর্জনা পোড়াতে হচ্ছে।

ফিলিস্তিনে সংস্থাটির পরিচালক শন হিউজ সতর্ক করে বলেছেন, এখন সেই আবর্জনাও বৃষ্টিতে ভিজে যাচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মিসরে থাকা ১ লাখের বেশি তাঁবু গাজায় পাঠানো যাচ্ছে না। তাঁবুর মাঝের খুঁটির ব্যাসসহ বিভিন্ন বিষয়ে ইসরায়েলের কঠোর শর্তের কারণে এগুলো আটকে আছে।

হিউজের ব্যাখ্যা অনুযায়ী, সাধারণত ৩৮ মিলিমিটারের কম ব্যাসের খুঁটি গ্রহণযোগ্য হলেও এর চেয়ে বেশি হলে তা প্রায়ই অননুমোদিত বলে বিবেচিত হয়।
শীতকালীন আকস্মিক বন্যা থেকে বাঁচতে তাঁবু থেকে উচু স্থানে সরছেন এক ফিলিস্তিনি শিশু। ফাইল ছবি / রয়টার্সআইওএমের গাজা কর্মসূচির প্রধান কার্ল বেকার বলেন, এসব তাঁবুকে দ্বৈত ব্যবহারের সামগ্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে, এমন নয়। বরং নির্দিষ্ট সময়ে এসব তাঁবু গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে কেন অনুমতি দেওয়া হচ্ছে না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয় না।

গাজা থেকে আল-খলিলি বলেছেন, সামনের দিনগুলো অনিশ্চিত। মৌলিক প্রয়োজনীয়তার অভাব আরও প্রকট হয়ে উঠছে।

সূত্র : আলজাজিরা 

গাজায় ইসরায়েলি হামলাইসরায়েল-গাজা সংঘাতগাজায় খাদ্যসহায়তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ