গাজায় গত বছরের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাদ্যসহায়তা বিতরণকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। এদিকে শীতকালীন বৃষ্টি ও বন্যায় উপত্যকাটির মানবিক সংকট আরও গভীর হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার শিকার গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগোযুক্ত কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে সংস্থাটি জানিয়েছে, গাড়িট...