Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের হুঁশিয়ারি

আলোচনার নতুন তারিখ ঠিক হয়নি, হরমুজ বন্ধই থাকবে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৫:১৫
আলোচনার নতুন তারিখ ঠিক হয়নি, হরমুজ বন্ধই থাকবে

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে দুই সপ্তাহের যুদ্ধবিরতি। এর মধ্যেই সোমবার ছড়িয়ে পড়ে যুদ্ধবিরতির আলোচনার জন্য দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফার কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।

তেহরান জানিয়েছে, শর্তসাপেক্ষে কিছু বিশেষ নৌযান ছাড়া হরমুজ প্রণালি বন্ধই থাকছে আপাতত। স্থানীয় সময় শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য রাখার সময় এ বার্তা স্পষ্ট করেন খাতিবজাদেহ।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমন সময় বিষয়টি নিশ্চিত করলেন, যখন আগামী সোমবার দুই পক্ষ আলোচনায় বসতে যাচ্ছে বলে ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে।

আন্তালিয়া ফোরামে খাতিবজাদেহ দাবি করেন, ওয়াশিংটন তার অন্যায্য দাবিগুলোতে কোনো ছাড় না দেওয়ায় সম্ভব হচ্ছে না চুক্তি।

তিনি জানান, স্থায়ী চুক্তির জন্য সরাসরি বসার আগে একটি সমঝোতা কাঠামো তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে ইরান।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরান পাল্টা জবাব দিলে যুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে।

৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়াশিংটন ও তেহরান। এর তিনদিনের মাথায় ১১-১২ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষ বসে আলোচনায়। কিন্তু ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাতেও আসেনি কোনো সমাধান।

ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ বন্ধের স্থায়ী সমধানে চলছিল কূটনীতি। এমন পরিস্থিতিতে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে যুক্তরাষ্ট্রের কাছে।

তবে ট্রাম্পের এ দাবি স্পষ্টভাবে প্রত্যাখান করেছেন খাতিবজাদেহ। শনিবার তিনি মন্তব্য করেন, এটি যুক্তরাষ্ট্রের ‘অসম্ভব প্রস্তাব’।

ইরানি মন্ত্রী ওয়াশিংটনের অর্থনৈতিক অবরোধকে বর্ণনা করেছেন অবৈধ একতরফা নিষেধাজ্ঞা হিসেবে। তার মতে, এটি ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। ওয়াশিংটনের প্রতি দ্রুত এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান খাতিবজাদেহ।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ও ইরানি বন্দরে চলমান মার্কিন অবরোধের মধ্যেই এসব মন্তব্য করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধবিরতির পর সংক্ষিপ্ত সময়ের জন্য শর্তসাপেক্ষে হরমুজ পুনরায় খুলে দেয় তেহরান। ইরানের বিপ্লবী গার্ডস কোর বা আইআরজিসির বিশেষ অনুমোদন নিয়ে চলতে হচ্ছে নৌযানগুলোকে।

যদিও শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ চলতে দিচ্ছে না আইআরজিসির নৌ কমান্ড।

ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে বা অবরোধ অব্যাহত রাখলে প্রণালিটি আবারও পুরোপুরি বন্ধ করে দেবে তারা।

ইরান ও যুক্তরাষ্ট্রহরমুজইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহযুদ্ধবিরতি আলোচনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise