টানা তৃতীয় দিনের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো পাল্টাপাল্টি হামলা না হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ নিয়ে ‘খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে’।স্থানীয় সময় সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।’তবে সর্বশেষ আলোচনা ব্যর্থ হলে হামলা স্থগিতের আগে যুক্তরাষ্ট্র যেভাবে অভিযান চালাচ্ছিল, সেভাবেই আবার শুরু করা হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।তেহরান অবশ্য...