Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ভোটের আড়ালে নেতানিয়াহুর জীবন-মরণ পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৬:২২
শেয়ার করুন:
ভোটের আড়ালে নেতানিয়াহুর জীবন-মরণ পরীক্ষা

ইসরায়েলে সাধারণ নির্বাচনে ভোটারদের বিপুল উপস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মঙ্গলবার, ২৭ অক্টোবর সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে রাত ১০টা পর্যন্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই প্রথম সাধারণ নির্বাচন। ১২০ আসনের নেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। মোট ৭৩ লক্ষ ৩১ হাজার ৯৮১ জন ভোটার, তাদের মধ্যে প্রায় ১২ লক্ষ ফিলিস্তিনি নাগরিক। দেশজুড়ে খোলা হয়েছে ১২ হাজার ১৮টি ভোটকেন্দ্র। নির্বাচনে লড়ছে ৩৮টি দল ও নির্বাচনী তালিকা। ভোটের আড়ালে তাই নেতানিয়াহুর জীবন-মরণ পরীক্ষা—তিনি সপ্তমবার ক্ষমতায় ফিরবেন, নাকি ইসরায়েলের রাজনীতিতে শুরু হবে নতুন অধ্যায়?

ভোটদানের হারেও তৈরি হয়েছে রেকর্ড। সকাল ১০টায় ভোট পড়েছিল ১৬.৬৮ শতাংশ, দুপুর ১২টায় ৩১.৫ শতাংশ এবং দুপুর ২টায় ৪৪.৯ শতাংশ। ২০২২ সালের নির্বাচনে একই সময়ে ভোটদানের হার ছিল ৩৮.৯ শতাংশ। ‘টাইমস অব ইসরায়েল’ ও ‘ওয়াইনেট’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৩ সালে ঘণ্টাভিত্তিক ভোটের হিসাব রাখা শুরুর পর দুপুর ২টায় এত বেশি ভোট পড়েনি। কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে জানিয়েছেন, ভোটদানের হার সংরক্ষিত রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন। ২০০৯ সালে ফিরে টানা ১২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। ২০২১ সালে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ বিকল্প জোট গড়ে তাকে সরান। সেই সরকার এক বছরের কিছু বেশি সময় টিকেছিল। ২০২২ সালের ডিসেম্বরে ষষ্ঠবার ক্ষমতায় ফেরেন নেতানিয়াহু। এবার তার সামনে সপ্তম মেয়াদের চ্যালেঞ্জ। দুর্নীতির মামলায় বিচারাধীন নেতানিয়াহু ৭ অক্টোবরের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় নিয়েও সমালোচনার মুখে। ওই দিনের হামলার সময় ক্ষমতায় থাকা শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে তিনিই এখনও পদে রয়েছেন। স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও তিনি প্রত্যাখ্যান করেছেন।

সমীক্ষা অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ প্রায় ২১টি আসন পেতে পারে। ধর্মীয় ও অতিডানপন্থী দলগুলিকে নিয়ে তার জোটের সম্ভাব্য আসন প্রায় ৫০। প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার সহ বিরোধী শিবিরের সম্ভাব্য আসন প্রায় ৫৬। আরব দলগুলি প্রায় ১৫টি আসন পেতে পারে। সরকার গঠনের অঙ্কে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। ইসরায়েলে দলগুলিকে নেসেটে ঢুকতে অন্তত ৩.২৫ শতাংশ ভোট পেতে হয়। ফলে ফলের পর দীর্ঘ জোট আলোচনা হতে পারে। ইসরায়েল-অধ্যয়ন বিশেষজ্ঞ ডভ ওয়াক্সম্যানের মতে, জোট গড়ার দক্ষতাই নেতানিয়াহুর রাজনৈতিক দীর্ঘায়ুর অন্যতম কারণ।

এবারের নির্বাচনে নেতানিয়াহুর সামনে সবচেয়ে বড় প্রশ্ন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা কেন ঠেকানো যায়নি। ওই দিন হামাসের হামলায় বহু ইসরায়েলি নিহত হন এবং অনেকে পণবন্দি হন। তার পরেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযানে বিপুল সংখ্যক ফিলিস্তিনির মৃত্যু এবং যুদ্ধের পরিণতি নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি, অতি-ধর্মীয় ইহুদিদের সেনাবাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক করা এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচও ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। অথচ নির্বাচনী প্রচারে গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত পরিকল্পনা বিশেষ গুরুত্ব পায়নি।

নির্বাচনের ঠিক আগে ইরানকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান নিয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রশ্নে নেতানিয়াহু ও ইসরায়েলের সেনাপ্রধান এয়াল জামিরের মধ্যে মতবিরোধ হয়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নেতানিয়াহুর পক্ষে গুরুত্বপূর্ণ হলেও, শেষ পর্যন্ত ভোটাররা তার নেতৃত্বের উপর কতটা আস্থা রাখছেন, তারই পরীক্ষা হচ্ছে এই নির্বাচনে। ফিলিস্তিনি মানবাধিকারকর্মী উবাই আল-আবুদি তাই নির্বাচনকে ইজরায়েলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেছেন।

নেতানিয়াহুইসরায়েলের নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি