Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরব প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২০:৪৮
শেয়ার করুন:
সৌদি আরবে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ সম্মেলন ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সম্মেলনটি বিশ্বজুড়ে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সম্মেলনটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্সেস ড. মাহা বিনতে মিশারি আল সৌদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সম্মেলনটি ২০২৬ সালের ২৬ থেকে ২৯ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগে সম্মেলনটি স্থগিতের ঘোষণা আসে। পরবর্তী সময়ে ২০২৭ সালের অক্টোবর মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়।

প্রিন্সেস মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনের দশম আয়োজনকে আরও বৃহৎ পরিসরে, উন্নত মানে এবং প্রত্যাশিত আন্তর্জাতিক গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে চায় আয়োজক কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও সরকারি প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়ে থাকেন। সৌদি আরবের অর্থনৈতিক রূপান্তর, আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণ এবং ভিশন ২০৩০ বাস্তবায়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এ আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য।

বিশেষ করে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, প্রযুক্তি, ক্রীড়া ও অন্যান্য খাতে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে সৌদি আরবের পরিকল্পনা তুলে ধরার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এ সম্মেলন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, সম্মেলনের নতুন নির্ধারিত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইতোমধ্যে সম্পন্ন হওয়া নিবন্ধন ও অংশীদারত্বের চুক্তিগুলো বহাল থাকবে।

সৌদি আরবডাভোস ইন দ্য ডেজার্টফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি