Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতিদের কাছ থেকে মোকা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৯
হুতিদের কাছ থেকে মোকা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সামরিক অভিযানে ইয়েমেনের সরকারি বাহিনীর কয়েকজন সদস্য।

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোকা হুতিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। ইরানপন্থী হুতিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালানোর মধ্যে সোমবার এ দাবি করা হয়েছে।

সৌদি-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর নিয়ন্ত্রণও তারা পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে রাজধানী সানার দিকে ‘কৌশলগত অভিযান’ শুরু করা হয়েছে।

সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মোকা শহরের কাছে কয়েকটি ফ্রন্টে লড়াই হয়েছে। এতে বেশ কয়েকজন হুতি যোদ্ধা নিহত ও আহত হয়েছেন। কয়েকজনকে আটকও করা হয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার মধ্যে হুতিরা ইয়েমেনি সরকারের সঙ্গে আবারও সংঘাতে জড়িয়েছে।

সেপ্টেম্বরে দ্রুত সামরিক অভিযানের মাধ্যমে হুতিরা পশ্চিম ইয়েমেনের তাইজ প্রদেশের মোকা দখল করে। পরে তারা বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকাও দখলে নেয়।

সোমবার এর আগে ইয়েমেনি সরকারি বাহিনী জানিয়েছিল, তারা তাইজের ধুবাব জেলার নিয়ন্ত্রণ এবং বাব আল-মান্দেবের কাছের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনরুদ্ধার করেছে। একই সঙ্গে সানার দিকে ‘কৌশলগত অভিযান’ শুরু করার কথা জানানো হয়।

হুতিরা ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

সরকারপন্থী সংবাদ সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, হুতিদের অবস্থান ও গতিবিধি লক্ষ্য করে ধুবাব জেলায় বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় রিয়াদের পক্ষ থেকে বিমান সহায়তা দেওয়া হয়েছে।

সামরিক বাহিনীর দাবি, অভিযানে গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করা হয়েছে। এতে বাব আল-মান্দেবের দিকে যাওয়া সরবরাহের পথ ও সড়ক বিচ্ছিন্ন হয়েছে।

আরও পড়ুন

‘দ্রুত’ সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

০৬ অক্টোবর ২০২৬

সামরিক সূত্রের বরাতে সাবা জানিয়েছে, সংঘর্ষে হুতিদের অনেক যোদ্ধা নিহত এবং অনেকে আহত হয়েছেন। সামরিক সরঞ্জামও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারি বাহিনী এলাকাগুলোয় তল্লাশি ও নিরাপত্তা জোরদার এবং হুতিদের সরবরাহের পথ বন্ধের কাজ চালিয়ে যাচ্ছে।

এরপর সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি জোট হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ইয়েমেনি বাহিনীকে সহায়তায় ১০০টি যুদ্ধবিমান কাজ করছে। বাব আল-মান্দেব প্রণালিতে ‘আকাশ সুরক্ষা’ নিশ্চিত করা হয়েছে এবং হুতিদের শত শত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।

হুতিরা এক দশকেরও বেশি সময় আগে সানা দখল করার পর ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। এর পর সরকার দক্ষিণের বন্দরনগরী এডেনে সরে যেতে বাধ্য হয়। ২০২২ সালে সরকার ও হুতিদের মধ্যে হওয়া ভঙুর যুদ্ধবিরতি জুলাইয়ে ভেঙে পড়ার পর সংঘাত আবারও তীব্র হয়।

গত সেপ্টেম্বরে হুতিরা পশ্চিম ইয়েমেনের কয়েকটি এলাকা দখল করে মোকা ও বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। ইরান হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রাখার সময় তাদের এই দখলে বৈশ্বিক তেল পরিবহনের আরও একটি গুরুত্বপূর্ণ পথ বাধাগ্রস্ত হয়।

রবিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নির্বাহী সংস্থা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুতিদের নিয়ন্ত্রণে থাকা বাকি এলাকা পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।

সূত্র : আল জাজিরা


হুতিমোকা বন্দরসৌদি জোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত