Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতিতে বেড়েছে ইরান যুদ্ধ বন্ধের আশা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৮:৫০
লেবাননে যুদ্ধবিরতিতে বেড়েছে ইরান যুদ্ধ বন্ধের আশা

রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে আজ বৃহস্পতিবার হয়েছে নতুন যুদ্ধবিরতি চুক্তি। ইরানকে ঘিরে বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসানের আশা বাড়িয়েছে এটি। তবে এটি কীভাবে এবং কখন বাস্তবায়ন হবে, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

ওয়াশিংটনের সঙ্গে যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে লেবাননে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক দিনগুলোয় ইরান ইঙ্গিত দিয়েছে, ইসরায়েল সেখানে হামলা অব্যাহত রাখলে বা আরও বাড়ালে মিত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষে সরাসরি হস্তক্ষেপ করতে পারে তারা।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি সম্ভবত হিজবুল্লাহর কথাই উল্লেখ করেছেন, যদিও গোষ্ঠীটি সরাসরি এই চুক্তির অংশ নয় এবং এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েলি বাহিনী আপাতত লেবাননে হামলা চালিয়ে যাবে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না।

ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, ন্যূনতম শর্ত হলো— ইসরায়েলকে যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে যেতে হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এ তথ্য।

গত ২ মার্চ হিজবুল্লাহ তেহরানের সমর্থনে ইসরায়েলের দিকে হামলা চালালে সংঘাত আবার শুরু হয়। সে সময় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ছিল। এপ্রিল থেকে ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিক যুদ্ধবিরতির ঘোষণা এলেও থামেনি যুদ্ধ।

ইরান যুদ্ধলেবাননযুদ্ধবিরতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise