Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কুয়েতে যৌথ সামরিক কমান্ডের অত্যাধুনিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন

  • প্রতিরক্ষা সমন্বয় জোরদারে নতুন উদ্যোগ
  • প্রয়োজনীয় সামরিক বাহিনীও বরাদ্দ দেবে উপসাগরীয় দেশগুলো
সৌদি আরব প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২০:৫৭
শেয়ার করুন:
কুয়েতে যৌথ সামরিক কমান্ডের অত্যাধুনিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন

ছবি: রয়টার্স

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সমন্বয় আরও জোরদার করতে কুয়েতে ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের অধীনে একটি অত্যাধুনিক কমান্ড স্থাপনের অনুমোদন দিয়েছেন সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা।

জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা কুয়েতে এই অত্যাধুনিক সদর দপ্তর চালুর পাশাপাশি এর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সামরিক বাহিনী বরাদ্দের বিষয়েও সম্মতি দিয়েছেন।

জিসিসির ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন দেশটির প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ আল নুয়াইমি। এতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানসহ জিসিসির অন্যান্য সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন।

জাসেম আলবুদাইউই বলেন, গত এপ্রিল মাসে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসি নেতাদের বিশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো উপসাগরীয় দেশগুলোর যৌথ সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতা আরও শক্তিশালী করা।

তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর নিরাপত্তা একটি অভিন্ন দায়িত্ব। সম্মিলিত সামরিক প্রচেষ্টা জোরদারের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড, সম্পদ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষার সক্ষমতা বাড়বে।

বৈঠকে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানান জিসিসি মহাসচিব। এসব হামলায় বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর হামলারও কঠোর নিন্দা জানান। সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকের আলোচ্যসূচিতে সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও সামরিক সংহতি বাড়ানোর লক্ষ্যে আরও কয়েকটি সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল।

কুয়েতযৌথ সামরিক কমান্ডজিসিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি