Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাতিন আমেরিকা

ফার্কের সঙ্গে ঐতিহাসিক চুক্তির দশ বছর

দশ বছর পর ফের অশান্ত কলম্বিয়া

  • ১৩ হাজার গেরিলার অস্ত্রত্যাগেও শান্তি ফেরেনি
রুবাইয়া জেসমিন
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২১:১৬
শেয়ার করুন:
দশ বছর পর ফের অশান্ত কলম্বিয়া

কলম্বিয়ার প্রেসিডেন্টের অর্থনৈতিক নীতি ও কর সংস্কারের প্রতিবাদে বোগোটায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পেট্রলবোমা ছুড়ছেন এক বিক্ষোভকারী।

দশ বছর আগের কথা। ২০১৬ সালের ২৪ নভেম্বর। কলম্বিয়ার রাজধানী বোগোটার তেয়াত্রো কোলনে সই হয়েছিল সরকার ও ফার্ক বিদ্রোহীদের শান্তিচুক্তি। তখন বহু মানুষের মনে হয়েছিল, ছয় দশকের রক্তক্ষয়ী সংঘাত বুঝি এবার থামবে। অস্ত্র জমা দিয়েছিলেন ১৩ হাজারের বেশি গেরিলা। যুদ্ধের পোশাক ছেড়ে তাদের অনেকে ফিরেছিলেন স্বাভাবিক জীবনে। কিন্তু দশ বছর পর সেই আশার ছবিতে আবার জমেছে অন্ধকার। পুরোনো বিদ্রোহী গোষ্ঠীর জায়গা নিয়েছে নতুন সশস্ত্র দল, বেড়েছে মাদক কারবার ও অবৈধ খনিকে ঘিরে সংঘর্ষ। শান্তির যে পথ একদিন খুলেছিল, তা এখন ফের অনিশ্চয়তার মুখে।

লাতিন আমেরিকার বৃহত্তম বিদ্রোহী সংগঠন রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া—ফার্কের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে আলোচনা চালিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের সরকার। এর আগে ২০১৬ সালের অক্টোবরে গণভোটে চুক্তির প্রথম খসড়া অল্প ব্যবধানে প্রত্যাখ্যান করেছিলেন ভোটাররা। পরে নতুন করে আলোচনা করে ২৪ নভেম্বর বোগোটায় চূড়ান্ত চুক্তি সই হয়। শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ওই বছরই নোবেল শান্তি পুরস্কার পান সান্তোস। চুক্তির পর ১৩ হাজারের বেশি যোদ্ধা অস্ত্র জমা দেন। ২০১৭ সালে কলম্বিয়ায় তিন দশকেরও বেশি সময়ের মধ্যে হত্যার হার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে অপহরণের ঘটনাও কমে ৭০ শতাংশ।

এই চুক্তির মধ্য দিয়ে বিদ্রোহীদের সঙ্গে রাষ্ট্রের যুদ্ধ থামলেও কলম্বিয়ার সংঘাতের অবসান হয়নি। দেশটির সত্য অনুসন্ধান কমিশনের হিসাব অনুযায়ী, ১৯৮৫ থেকে ২০১৮ সালের মধ্যে অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ হারিয়েছেন চার লাখ ৫০ হাজারের বেশি মানুষ। তাঁদের প্রায় ৮০ শতাংশই ছিলেন বেসামরিক নাগরিক। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনার জন্য দায়ী ছিল রাষ্ট্রসমর্থিত আধাসামরিক গোষ্ঠী এবং সরকারি নিরাপত্তা বাহিনীও।

ফার্কের অস্ত্রত্যাগের পর তাদের ছেড়ে যাওয়া এলাকায় প্রভাব বিস্তার করে অন্য সশস্ত্র সংগঠন। এর মধ্যে রয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন, শান্তিচুক্তি প্রত্যাখ্যান করা ফার্কের বিদ্রোহী অংশ এবং সাবেক আধাসামরিক গোষ্ঠীগুলো। মাদক পাচারের পথ, সোনার খনি ও সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে তাদের সংঘর্ষ চলছে। সরকারি হিসাব অনুযায়ী, এসব গোষ্ঠীর সদস্যসংখ্যা ২০২২ সালে প্রায় ১৫ হাজার থাকলেও এখন বেড়ে ২৮ হাজারে পৌঁছেছে। শিশুদের দলে টানার ঘটনাও বাড়ছে। বেসামরিক মানুষের জন্য নতুন হুমকি হয়ে উঠেছে সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন ব্যবহার।

চুক্তিতে গ্রামীণ দরিদ্র মানুষের জন্য ভূমি সংস্কার, অবৈধ কোকা চাষের বদলে বৈধ ফসল উৎপাদনে সহায়তা, সাবেক যোদ্ধাদের নাগরিক জীবনে ফেরানো এবং গুরুতর অপরাধের বিচারসহ নানা প্রতিশ্রুতি ছিল। ৩০০ পৃষ্ঠার বেশি দীর্ঘ এই চুক্তিতে ছিল শত শত শর্ত। কিন্তু নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ক্রক ইনস্টিটিউটের পর্যবেক্ষণ বলছে, শর্তগুলোর প্রায় ৪৩ শতাংশ বাস্তবায়নে সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কাজই শুরু হয়নি। বিশেষ করে নারী-পুরুষের সমতা এবং জাতিগত সংখ্যালঘুদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ পিছিয়ে রয়েছে।

কলম্বিয়ার সংঘাত ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইডিয়াস ফর পিস ফাউন্ডেশনের পরিচালক হাভিয়ের ফ্লোরেসের মতে, অর্থের অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিই চুক্তি বাস্তবায়নের বড় বাধা। তার অভিযোগ, প্রতিটি নতুন সরকার আগের পরিকল্পনা ধরে এগোনোর বদলে নিজেদের মতো করে নতুন পথ তৈরি করেছে। ২০১৮ সালে সান্তোসের উত্তরসূরি ডানপন্থী ইভান দুকের সরকার চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। সাংবিধানিক বাধায় পুরো চুক্তি বাতিল করতে না পারলেও ভূমি পুনর্বণ্টন ও বিচারব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলিত থাকে। পরে বামপন্থী প্রথম প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করতে পারেননি। অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তার ‘সর্বাত্মক শান্তি’ উদ্যোগও ব্যর্থ হয়। সমালোচকদের অভিযোগ, আলোচনার সুযোগে গোষ্ঠীগুলো নিজেদের শক্তি বাড়িয়েছে।

গত জুনে নির্বাচিত কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা আলোচনার বদলে সামরিক শক্তি প্রয়োগের পক্ষে। শান্তিচুক্তিকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একে ‘আবর্জনার স্তূপ’ ও ‘মিথ্যা শান্তি’ বলে কটাক্ষ করেছেন। চুক্তির আওতায় গঠিত বিশেষ শান্তি আদালত বন্ধ এবং শান্তিবিষয়ক হাইকমিশনারের দপ্তর বিলুপ্ত করার ইঙ্গিতও দিয়েছেন। তাঁর সরকারের প্রথম ১০০ দিনে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা ১১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে এসিএলইডি।

তবে চুক্তির পক্ষে থাকা সাবেক আলোচক হাম্বের্তো দে লা কায়ে মনে করেন, এই পথ ছেড়ে দেওয়া হবে কলম্বিয়ার জন্য ‘বিরাট ভুল’। সাবেক ফার্ক যোদ্ধা হোর্হে সুয়ারেজও মনে করেন, যুদ্ধ কেবল আরও যুদ্ধ ডেকে আনে। ১৫ বছর বয়স থেকে লড়াই করা সুয়ারেজ ২০১৬ সালে অস্ত্র জমা দেন। এখন তিনি চুক্তিতে স্বাক্ষরকারী সাবেক যোদ্ধাদের সুরক্ষায় সরকারি কার্যক্রমের সমন্বয় করেন। তাঁর বিশ্বাস, গ্রামীণ মানুষের হাতে জমি ও কাজের সুযোগ পৌঁছালেই স্থায়ী শান্তির ভিত্তি তৈরি হবে।

কলম্বিয়াগেরিলাবোগোটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি