দশ বছর আগের কথা। ২০১৬ সালের ২৪ নভেম্বর। কলম্বিয়ার রাজধানী বোগোটার তেয়াত্রো কোলনে সই হয়েছিল সরকার ও ফার্ক বিদ্রোহীদের শান্তিচুক্তি। তখন বহু মানুষের মনে হয়েছিল, ছয় দশকের রক্তক্ষয়ী সংঘাত বুঝি এবার থামবে। অস্ত্র জমা দিয়েছিলেন ১৩ হাজারের বেশি গেরিলা। যুদ্ধের পোশাক ছেড়ে তাদের অনেকে ফিরেছিলেন স্বাভাবিক জীবনে। কিন্তু দশ বছর পর সেই আশার ছবিতে আবার জমেছে অন্ধকার। পুরোনো বিদ্রোহী গোষ্ঠীর জায়গা নিয়েছে নতুন সশস্ত্র দল, বেড়েছে মাদক কারবার ও অবৈধ খনিকে ঘিরে সংঘর্ষ। শান্তির যে পথ একদিন খুলেছিল, তা এখন ফের অ...