Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরান অভিযান সমাপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৫৪
ইরান অভিযান সমাপ্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাকে পড়লে বাঘেও ঘাস খায়। ইরানে ঠিক সেই দশা হয়েছে যুক্তরাষ্ট্রের। ৩৬ বছরের খামেনি সরকার ফেলে দেবে। মনমতো বসাবে নিজেদের সরকার। ভেঙে চুরমার করে দেবে ইসলামী শাসনব্যবস্থা। পশ্চিমা ধাঁচের শাসনে চলবে ইরান। গাজা, ভেনেজুয়েলার মতো নতুন ইতিহাস রচনা করবে ইরানের মাটিতে। দুর্বার সেই আগ্রাসী দম্ভ নিয়ে ২৮ ফেব্রুয়ারি সকালে সঙ্গী ইসরায়েলকে নিয়ে বাঘের গর্জনে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। বড় বড় সব নৌবহর টেনে আনল ইরান সীমানায়। হালুম-হুলুম থাবাও চলল দিন সাতেক। তারপরেই পাল্টে যেতে থাকে রণাঙ্গন। দম পড়তে শুরু করে দুর্ধর্ষ নেকড়ের। শেষমেশ লেজ গুটিয়ে পিছু হটা!

আগ বাড়িয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ।

কংগ্রেসের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে এ মন্তব্য করেছে রুবিও।

শুনানিতে আইনপ্রণেতারা চলমান সংঘাত ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন। রুবিও স্পষ্ট করে বলেছেন, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করার জন্য এর অভ্যন্তরে আর ধারাবাহিক হামলা চালাচ্ছি না, কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ এখন সমাপ্ত হয়েছে।’ 

আরও বলেছেন, ‘ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ নিলে তা আর চলমান আক্রমণাত্মক অভিযানের অংশ হবে না। শুধু আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে।’ 

ট্রাম্পাকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখতে প্রতিনিধি পরিষদে ২১৫-২০৮ ভোটে বিল পাস

রুবিওর দাবি, ইরানে নির্ধারিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে মার্কিন সামরিক অভিযান। সফলভাবে ইরানের প্রতিরক্ষা-শিল্প ঘাঁটির একটি বড় অংশ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ও ড্রোনের মজুদ। 

যুদ্ধ বন্ধে কংগ্রেসে বিল পাস: শেষ পর্যন্ত ইরান হামলা বন্ধের বিল পাস করল মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। লক্ষ্য হলো, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা। স্থানীয় সময় বুধবার ২১৫-২০৮ ভোটে এ বিল পাস হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্যও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটি মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।
দেশপ্রেমহীন পদক্ষেপ: ট্রাম্প প্রতিনিধি পরিষদের এ বিলকে ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, এই ভোট হয়েছে ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে আমার চূড়ান্ত আলোচনার ঠিক মাঝখানে।’

তিনি লেখেন, ‘এমন দেশপ্রেমহীন কাজ কে করতে পারে? তারা জানে, আলোচনা কোন পর্যায়ে রয়েছে।’

প্রস্তাবটি শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ভেটোর মুখে পড়তে পারে। তবে তিন মাস আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করতে চাপ দেওয়া কোনো প্রস্তাব অনুমোদন করল রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাটদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে ওয়্যার পাওয়ারস অ্যাক্ট অনুযায়ী, কোনো সংঘাতে মার্কিন বাহিনী মোতায়েনের পর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে সেই সময়সীমা। ডেমোক্র্যাটদের দাবি, এখন আইন ভঙ্গ করছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রইরান অভিযান
    শেয়ার করুন:
    Advertisement
    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৩৮

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৪২

    বৈষম্যের অভিযোগ তুলে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

    বৈষম্যের অভিযোগ তুলে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

    ০৫ জুন ২০২৬, ০৪:০৮

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    ০৫ জুন ২০২৬, ০৩:১১

    advertiseadvertise