আমি শুধু জনগণের জন্য স্বাধীনতা চাই: ট্রাম্প
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
আমি শুধু জনগণের জন্য স্বাধীনতা চাই, একটি নিরাপদ জাতি চাই এবং আমরা এটাই পেতে যাচ্ছি— ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করেছেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভিডিও বার্তার পর ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আল-জাজিরার।
ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ইরানি জনগণকে তাদের সরকার দখলে নেওয়ার জন্য উৎসাহিত করছি। এই প্রজন্মের জন্য সম্ভবত একমাত্র সুযোগ উল্লেখ করেন ট্রাম্প।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়।




