Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
ঔষধি গাছপ্রেমী আবদুল কাদের
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইউক্রেনে ত্রাণ বিতরণের স্থানে রুশ হামলা, নিহত অন্তত ২৬

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৭:১১
শেয়ার করুন:
ইউক্রেনে ত্রাণ বিতরণের স্থানে রুশ হামলা, নিহত অন্তত ২৬

ইউক্রেনের একটি স্কুলে মানবিক সহায়তা বিতরণের সময় রাশিয়া হামলা চালায়— রয়টার্স

ইউক্রেনের একটি স্কুলে মানবিক সহায়তা বিতরণের সময় রাশিয়ার হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে কিয়েভ। এর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে স্থানীয় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ‘শান্তির পথে অগ্রগতির’ যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে।

রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা যুদ্ধে সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে আবারও হামলা শুরু করেছে রাশিয়া বলে জানিয়েছে কিয়েভ।

রাশিয়ার দখলে থাকা ওলেশকি শহরে একটি উদ্ধার অভিযান পরিচালনার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় বিরল এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। মঙ্গলবার শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ রবিবার শেষ হয়। এ সময় কোনো পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেনি।

তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই খেরসনের পাশের জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি গ্রামে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেচ বলে জানিয়েছেন ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর।

আরও পড়ুন

মেলানিয়া ট্রাম্পের হস্তক্ষেপে ওলেশকি নিয়ে যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া-ইউক্রেনের

২৩ অক্টোবর ২০২৬

ইউক্রেনের জরুরি পরিষেবার প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, হামলায় ভবনটি ধসে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ভাষণে বলেছেন, ‘প্রতি সোমবার সেখানে মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো।’

তিনি আরও বললেন, ‘মানুষ সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাশিয়া প্রথম হামলা চালায়— আকাশ থেকে নিক্ষেপ করা কয়েকটি বোমা দিয়ে। এরপর আবার হামলা চালানো হয়। এবার আরও বোমা ফেলা হয়, লক্ষ্যবস্তু করা হয় আশ্রয়কেন্দ্রটিকে।’

অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর মিখাইলো সেমিকিন টেলিগ্রামে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ‘দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ কর্মকর্তা’।

জরুরি পরিষেবা বিভাগ নিহত উদ্ধারকর্মীদের নাম জানিয়েছে। তারা হলেন ৪৪ বছর বয়সী দেনিস কোনোভালেঙ্কো ও ওলেক্সি সুশচেভস্কি।

এক বিবৃতিতে বিভাগটি বলেছে, ‘প্রতিদিন তারা মানুষের সহায়তায় বেরিয়ে পড়তেন। বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতেন এবং অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবনও ঝুঁকিতে ফেলতেন।’

জেলেনস্কি জানান, ওলেশকিতে যুদ্ধবিরতির পর ‘এমন একটি মুহূর্ত তৈরি হয়েছিল, যখন পরবর্তী পদক্ষেপগুলো দেখাতে পারত যে শান্তির পথে অগ্রগতি সম্ভব’।

তার ভাষ্য, ‘এই হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে। রাশিয়া আরও হত্যাকাণ্ডের ওপর ভরসা করছে। এর জবাব দিতে হবে।’

সূত্র: এএফপি

ইউক্রেন যুদ্ধরাশিয়ারুশ হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব