একটি ছোট ব্যাগ হাতে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ মানুষটি। ৫৬ বছর ধরে যে ফ্ল্যাটে তাঁর জীবন কেটেছে, সেটি আর নেই। কয়েক কদম দূরে পড়ে ছিল শিশুদের খেলনা। সেই ধ্বংসস্তূপেই দাঁড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তাঁদের সামনে ছিল যুদ্ধের আরেকটি হিসাব, ২২টি প্রাণ, এর মধ্যে পাঁচ শিশু।বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইটিভি নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় ভয়াবহ ঘাটতির মধ্যে বেসামরিক এলাকায় রুশ হামলা বাড়ছে। এসব হামলাকে...