Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আরশোলার মুখোশে যন্তর মন্তর ভরালেন ককরোচ পার্টির সমর্থকরা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৫৩
আরশোলার মুখোশে যন্তর মন্তর ভরালেন ককরোচ পার্টির সমর্থকরা

ছবি: আগামীর সময়

ভারতের দিল্লির যন্তর মন্তরে আজ শনিবার এক অভিনব ছবির সাক্ষী থাকল দেশ। মুখে আরশোলার মুখোশ, হাতে প্ল্যাকার্ড, কাঁধে জাতীয় পতাকা— এই সাজেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভে সামিল হলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকরা।

সকাল থেকেই যন্তর মন্তরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের অনেকের মুখেই দেখা যায় আরশোলার মুখোশ। আসলে ‘ককরোচ’ বা আরশোলা পরিচয়কেই প্রতিবাদের প্রতীকে পরিণত করেছে সিজেপি। সংগঠনটির দাবি, সমাজ ও রাষ্ট্রের প্রান্তে ঠেলে দেওয়া তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতেই এই প্রতীক ব্যবহার করা হচ্ছে।

বিক্ষোভস্থলে দেখা যায়, আরশোলা মুখোশ পরে সমর্থকরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কারও হাতে লেখা, ‘ফাঁস না হওয়া সরকারি পরীক্ষার অপেক্ষায়।’ আবার কোথাও শোনা যায়, ‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দাও’ এবং ‘মেক ইন ইন্ডিয়া চেয়েছিলাম, লিক ইন ইন্ডিয়া পেলাম’ স্লোগান।
প্ল্যাকার্ড হাতে এক যুবক। ছবি: আগামীর সময়

ককরোচ জনতা পার্টির অভিযোগ, নিট-ইউজি প্রশ্নফাঁস, সিবিএসই-র অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক, সিইউইটি পরীক্ষায় সমস্যা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষাকে ঘিরে অনিশ্চয়তায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ হয়েছে ক্ষতিগ্রস্ত। সেই কারণেই শিক্ষামন্ত্রীর জবাবদিহি দাবি করে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির বিক্ষোভে জনতার ঢল

০৬ জুন ২০২৬

আমেরিকা থেকে দেশে ফিরে এদিন সরাসরি আন্দোলনে যোগ দেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লি পুলিশ অনুমতি দেওয়ার পর তিনি যন্তর মন্তরের উদ্দেশে রওনা হন।

আন্দোলনের আগে তিনি সমর্থকদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান। জাতীয় পতাকা, বই এবং ফুল নিয়ে আসার পরামর্শও দেন। এমনকি পুলিশকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আবেদনও করেন তিনি।

বিক্ষোভকে ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর, রেলস্টেশন, সীমান্ত এলাকা এবং জন্তর মন্তর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে, বিশেষ অনুমতির ভিত্তিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের আবেদনে ইতিমধ্যেই আট লক্ষের বেশি মানুষ সমর্থন জানিয়েছেন।

ককরোচ জনতা পার্টিবিক্ষোভদিল্লিপ্রশ্নফাঁস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    এত আসি আসি বলেন তো গেলেন কেন

    এত আসি আসি বলেন তো গেলেন কেন