Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির বিক্ষোভে জনতার ঢল

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:০৯
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির বিক্ষোভে জনতার ঢল

ছবি: আগামীর সময়

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ শনিবার ভারতের দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সকাল থেকেই সেখানে সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে। দিল্লি পুলিশ শেষ পর্যন্ত যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আমেরিকা থেকে শনিবার সকালে দিল্লিতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দরে নামার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। এই আন্দোলন আমাদের ভালোবাসা ও শান্তির পথেই এগিয়ে নিতে হবে। সঙ্গে একটি বই এবং জাতীয় পতাকা আনতে ভুলবেন না।’

গত সপ্তাহে দীপকে ঘোষণা করেছিলেন, বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে ৬ জুন শান্তিপূর্ণ আন্দোলন শুরু করবেন। শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও জানিয়েছিলেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনি এই আন্দোলনে যোগ দেবেন।

বিক্ষোভকে ঘিরে রাজধানী দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে এবং যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানালেন, যন্তর মন্তরে বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি পাওয়া গেছে। এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন জমা পড়েনি, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তার ভিত্তিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তার জন্য এক হাজারের বেশি কর্মী মোতায়েন করা হয়েছে।

দলটির ডিজিটাল শাখার মুখপাত্র আশুতোষ রানকা বলেছেন, আজকের দিনটি ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারে।

অন্যদিকে দীপকের বন্ধু উসমান শেখ বলেছেন, আন্দোলনের উদ্দেশে গুরুত্বপূর্ণ এবং তা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মাত্র কয়েক দিনের মধ্যে লক্ষাধিক সদস্য ও বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম সমর্থন অর্জন করে ককরোচ জনতা পার্টি দেশের তরুণদের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ফলে যন্তর মন্তরের এই বিক্ষোভকে ঘিরে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সিজেপিদিল্লি পুলিশবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    advertiseadvertise